ছুটে চলা এই যান্ত্রিক শহরে স্বপ্নরা যেন
হরতালের দিনে শিবিরের পিকেটারদের সামনে পড়ে যাওয়া কোন গাড়ির গ্লাস,
যা নিমেষেই গুড়িয়ে যায় ।
চেনা মানুষ গুলো যখন সব
জামাতি নেতাদের মত মুখোশ পাল্টে অচেনা হয়ে যায়,
তখনো আমি অসহায় জনগণদের মত
এক সুন্দর ভবিষ্যতের আশায় চুপ করে থাকি ।
বাংলাদেশের জনগনের নামকা ওয়াস্তে স্বাধীনতার মতই আমার ভালবাসা পাওয়া ।
যা শুধু নামেই আছে, কোনদিন অনুভব করতে পারিনি ।
দারিদ্রতামুক্ত বাংলাদেশের মতই দূরাশা
তোমাকে নিয়ে আমার ঘর বাধার স্বপ্ন ।
তবুও আমি বাংলার মানুষের ভাল থাকার স্বপ্নের মত
তোমায় নিয়ে ঘর বাধার স্বপ্নে বিভোর হই......।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






