যে কয়েকটি কারণে আনিসুল হককে 'না' বলা আবশ্যকঃ
১) নুহের লতিফ খান নামে একজন পুরষ্কারপ্রাপ্ত তরুণ উদ্যোক্তা ( আনিসুল হকের ছেলের বন্ধু ) এর সাথে আনিসুল সাহেব দেশ এনার্জি নামে একটি কোম্পানি করেছিলেন। শেষমেষ, পেশীশক্তি আর টাকার চাপ দিয়ে অনায্যভাবে সেই কোম্পানির ৮০ ভাগ শেয়ার কিনেছেন তিনি। এ নিয়ে হাইকোর্ট থেকে তার বিরুদ্ধে আদেশ পর্যন্ত দেয়া হয়েছে যাতে ন্যায্য মূল্য পরিশোধ করা হয়। যেই 'ব্যবসায়ী' ব্যক্তি একজন তরুণ উদ্যোক্তার জীবনকে আলোকিত করার রঙ্গিন স্বপ্নকে এভাবে কুক্ষিগত করেন তার হাতে অর্ধেক ঢাকার চালনা পড়লে তরুণদের কপালে কি যে দুর্গতি আছে তা আর বলার অপেক্ষা রাখে না।
২) আনিসুল সাহেব এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি; এইরকম একজন ব্যক্তির নিজস্ব বাড়ি গাড়ি নাই। খুব দুঃখের কথা। তার স্ত্রীর সম্পদ তার থেকে বেশি। একজন গন্ড মূর্খ দোকানদারও বুঝে যে এফবিসিসিআইয়ের সভাপতির কি পরিমাণ টাকা থাকতে পারে ! এ যেন ভণ্ডামির শৈল্পিক এক রূপ।
৩) কুইক রেন্টালে যে নির্বিচারে টাকা লুটপাট হয়েছে, ২.৫০ টাকার বিদ্যুত যে আমাদেরকে ৯.৮০ টাকায় এখন কিনতে হচ্ছে আর মাঝখানে এই বিশাল অংকের টাকা প্রতিদিন লূট করছে তাদের অন্যতম আনিসুল হক সাহেবের মোহাম্মদী গ্রুপ। আর ওদিকে শেয়ারবাজারের দরবেশ বাবার সাথের লুটেরাদের একজন যে আনিসুল হক তা কি আর বলতে ! ৩৩ লাখ মানুষের কষ্টের টাকা লুট করার দাগ আনিসুল হকের গায়েও লেগে আছে।
৪) তার সবচেয়ে বড় অসুবিধার জায়গা হচ্ছে তিনি আওয়ামীলীগ সমর্থিত। আজ পর্যন্ত তিনি যে সমস্যাগুলোর সমাধানের কথা বলছেন সে সমস্যাগুলো এতোদিন জিইয়ে রেখেছে তার সমর্থনকারী আওয়ামীলীগ; সরকারি দল হিসেবে। ২০০৯ সাল থেকে লীগ সরকার ক্ষমতায় অথচ ঢাকা শহরকে একরকম অজপাড়া গ্রামের রাস্তার মত আর নিরাপত্তাহীনতার দিক থেকে বর্বর দস্যুদের মত রাখা হয়েছে; হাতিরঝিলের 'অপূর্ব' সৌন্দর্যের সাথে সেখানে বিষ হিসেবে মিশ্রিত করা হয়েছে 'মাদক ও ইয়াবা'র সংক্রামক ব্যাধিকে। সুতরাং সেই সরকারি দলের সমর্থনকারী হিসেবে আনিসুল হকের আদৌ কি কিছু করার ক্ষমতা আছে কিনা তা নিয়ে সন্দেহ অনেক।
বাই দ্য ওয়ে, পহেলা বৈশাখে ঢাবি এরিয়াতে পাবলিক ক্রাউডের সুযোগে যেসব নপুংসকরা নারীদের সম্ভ্রমহানি করেছিল তারা জানি কোন দলের ছিল? গত ৬ বছর জুড়ে যখন তখন যাকে তাকে গুম-হত্যা-খুন এর নেপথ্যে কারা জানি ছিল?
আর নাগরিক সুবিধা? হাসালেন জনাব...
যেই সরকারের ছত্রছায়ায় গত ৬ বছরে দেশটা লুটেরাদের দখলদারিত্বে চলে গেছে তাদের সমর্থিত একজন মেয়র হয়ে সব পাল্টিয়ে ফেলবে ! এর থেকে ভালো কৌতুক এই মুহূর্তে আর হয়না !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।









