জেনে যাবো এইসব মানুষ হওয়াতে
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একদিন মানুষের কাছে নত হয়ে জেনে গেছি ফুলের আহত জীবন! কী গোপন ব্যথা বুকে পুষে রেখে ঘাসেরাও ফোটায়- শিশিরের ফুল। জেনে গেছি মানুষেরা কত সহজেই ভুলে যায় মাটির নরমে গেঁথে আসা পাথুরেছাপ অকৃতজ্ঞ আঙ্গুলে; মাটির নীরব যাতনা
জলেরও কান্না আছে, যে শুনেছে সেও জেনে গেছে গোপন বেদনার নাম – হয়তো মানুষজন্ম। আমাকে কাঁদাও বলে হে চতুরতা আমিও ভুলে যাই – এ জীবন একদিন শিখেছিল মাটির মিশেলে কাদাময় বেঁচে থাকা; পলি-বেলে ঘ্রাণে জীবনের সহজাত হাসি
তোমাকে না ছুঁয়ে ছুঁয়ে একদিন যে হৃদয় বিবশ ব্যথায়, সে হৃদয় এখন না ছোঁয়াতেই বলে বেশ দারুণ আছি। আহা ভালো থাকা! কতোটা ক্রূর হলে আর কতোটা পাথর হলে বলো আর ভাঙ্গবো না; কেবল নির্দয় বোধে জেনে যাবো এইসব মানুষ হওয়াতে কোনো বেদনা থাকে না
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনএই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন