somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুগল্প - পতিতার সাথে প্রেম...

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'আমার জানা নেই শেফালীকে কিভাবে বর্ননা করব।সে অদ্ভুত। সে অন্যরকম।আমি তার কোনো তুলনা খুঁজে পাইনা।'
কথাগুলো বলতে বলতে সাইদের চোখে পানি চলে এলো।আমি তার কাঁধে হাত রেখে বল্লাম,এক রাতের ই তো ব্যাপার তাইনা?কি এমন আসে যায়!
সাইদ একটু কেঁপে উঠলো তারপর চোখের কোনে জমে থাকা জল হাতের চেটোতে মুছে বলল'তুই কিছুই জানিস না সবুজ তুই বুঝবিনা'
আমি আসলেই বুঝতে পারছিলাম না।বড় খালুর ফোন পেয়ে হঠাৎ এখানে আসা।আমার খালাত ভাই সাইদ কি এক শেফালীর জন্য নাকি নাওয়া খাওয়া ছাড়া।কারো সাথে কথা বলেনা।
এখানে এসে দেখলাম যা শুনেছি তার চেয়েও ভয়ানক অবস্থা।আমি প্রথমেই চমকালাম সাইদের চেহারা দেখে।একটা মোটাসোটা মানুষ কিভাবে এমন কংকালের মত হয়ে যেতে পারে।বুঝলাম অবস্থা বেশ সুবিধার না।
অনেক চেষ্টার পর তার মুখ থেকে যে কয়টা শব্দ বের হয়ে এলো তার মধ্যে ''একটি মাত্র রাত'' ''শেফালী'' এবং ''মায়া'' এই কটা শব্দ উদ্ধার করা গেলো।
এ থেকে আমি ধারনা করলাম শেফালী নামে একটি মেয়ে তাকে এক রাতে মায়ায় জড়িয়ে ফেলেছে।কি এমন মায়া সেটা জানার আগে আমি জানতে চেষ্টা করলাম আশেপাশে শেফালী নামে কেউ থাকে কি না।কিন্ত এ নামে কাউকে পাওয়া গেলনা।এও এক অবাক বিষয়। এত বড় এলাকায় শেফালী নামে কেউ নেই।

আমি মোটামোটি হাল ছেড়ে বসে থাকলাম।কোনো কিছু বুঝতে পারছিলাম না।এদিকে খালা কেঁদে কেটে অস্থির।
খালু গম্ভির মুখে বসে থাকেন।
বাসার বুয়া এসে কান ঝালা পালা করে দিল।তার ধারনা শেফালী মানুষ না,শেফালী পরী।সে বলল,সবুজ বাই, লাল পার শাড়ির আচলের দোহাই লক্ষন খারাফ।বাইজানেরে মনে লয় ফরি আছর করছে।গভীর রাইতে ছাদে আটা আটি করলে কি ছাইরা দিব?সুন্দর বেটা ছেলে দেখলে এদের জিবরায় ফানি আসে।
আমি দেখলাম বলতে বলতে তার মুখেই পানি চলে এল।ধমক দিয়ে সরিয়ে দিলাম।লাল পাড় শাড়ির দোহাইটা মাথার উপর দিয়ে গেলো।
আমি আরো বেশী হাল ছেড়ে দিলাম।
কিন্ত রাতের বেলায় সাইদ মুখ খুললো
তখন গভীর রাত।
চোখ মাত্র লেগে এসেছে।
তখনি বিছানা থেকে ধরফর করে জেগে বসে বলল,সে শেফালী নামের এক মেয়ের প্রেমে পড়েছে।মেয়ে থাকে পুব পারা টানাবাজারে।
পেশায় পতিতা।এ কথা শুনে বুকটা ধ্বক করে উঠলো। এটা কিভাবে সম্ভব।
খালা খালু জানলে তাদের প্রতিক্রিয়া কি হবে তা মনে করে শিউরে উঠলাম।
বল্লাম এ সম্ভব নয়।
একজন পতিতা কখনো প্রেমিকা হতে পারেনা।

পরক্ষনেই নিজেকে প্রশ্ন করলাম,কিন্ত কেনো?
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×