স্কুল কলেজে গুলি করে ছাত্র মেরে ফেলা অতপর নিজেকেই নিজের হাতে শেষ করে দেয়া এগুলি এতদিন ছিল পশ্চিমাদের সংস্কৃতি। অন্য অনেক সংস্কৃতির মত এই সংস্কৃতিও আমরা আয়ত্ত করতে শুরু করেছি।
প্রচন্ড অবিশ্বাস, অপরের মতকে থোড়াই কেয়ার করা, অশ্লীলতা এগুলোকে পুঁজি করে তারুন্যের জয়গানের শ্লোগান মুখে নিয়ে আমরা গড়ে তুলছি আমাদের তরুণ সমাজকে। আমাদের তারুণ্যের এই যে এগিয়ে যাওয়া এটাকে প্রভাবিত করতে এখন আর নজরুল লাগে না, আরও অত্যাধুনিক সব মাধ্যম এসেছে। এখনও সেকেলে থাকলে চলে?
গত পরশু দিনের লঞ্চ দুর্ঘটনার কথা মনে পড়ছে। কি থেকে কি হয়ে গেল, আর ফলাফল হিসাবে পেলাম দশটি লাশ! কি সাংঘাতিক অবস্থা! মানুষের মৃত্যু এখন কত সহজ! চেয়েছিল তারা আনন্দের সর্বোত্তম প্রকাশ, আর ঘটল দুঃখের নির্মমতম কাহিনী!
আমাদের এখানে এক তথাকথিত ছাত্রনেতা ছিল। সারাক্ষণ শুধু ভাব নিয়ে ঘুরত। পড়াশুনার কোন বালাই নাই, পরীক্ষা পিছাতে হবে! হলে চোর ধরা পড়েছে! কোথায় কোন আড্ডার আসর জমাতে হবে, সেটাকে আরও জমজমাট করতে কোথাকার অমিয় সুধা পান করতে হবে!- সব কাজেই তার ডাক পড়বে। বিশিষ্ট ছাত্রনেতা বলে কথা! আমার বন্ধু রসিকতা করে বলত এসব হচ্ছে ডিজুস ভাব। এটা এখন একটা পারিভাষিক শব্দ। ভাবের যখন উৎকট রুপ দেখা দেয়, তখন তাকে ডিজুস ভাব বলে।
আপনি আপনার মোবাইলে টাকা জমাতে চান! উপায় বলে দিচ্ছি, একটা বন্ধু জোগাড় করে ফেলুন। অবশ্যই মেয়ে বন্ধু, কারণ পুরুষ বন্ধুর সাথে বেশিক্ষণ কথা চালাতে পারবেন না। রাত জাগার অভ্যাস করুন। অবশ্য এদিকটাতে মনোযোগ না দিলেও চলবে, খুব দ্রুতই অভ্যস্থ হয়ে যাবেন। আর একটা সিম কিনে ফেলুন, কি কিনবেন? অবশ্যই ডিজুস। আর আরাম করে সারাদিন ঘুমাতে থাকুন, চলতে থাকুক লাইফ।
আলোচিত ব্লগ
আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন
।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন
ইয়ামানাকা ফ্যাক্টরস

ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন
Movie-Obsession(2026)
বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।