ঢাকা শহর যখন ভাগ হয়নি তখন বলা হতো 'এতো বড় শহরে সেবার মান বাড়াতে ঢাকাকে দু'ভাগ করা উচিত ।'
ঢাকা দু'ভাগ হলো।
অনেক জল ঘোলা করে নির্বাচন হলো । বর্তমান ক্ষমতাসীন দুই মেয়র নির্বাচনের পূর্বে আশ্বাস দিয়েছিলেন ' ঢাকার জলবদ্ধতা আর থাকবে না ।'
নগরবাসী আশায় বুক বাঁধলেন । এইবার কিছু একটা হবে !
হায় সবই গুড়েবালি !
ঢাকা এখন দুই নগরপিতার অধীনে । তেনারা সম্ভবতঃ একটু বৃষ্টি হলেই এসিরুমে বসে বাদলাদিনের গান শুনেন এবং আয়েশ করে গরম খিচুড়ি ও গরুর মাংস খেতে ভালোবাসেন ।
তেনাদের কি আর আপনার আমার চিন্তা করতে হয়?
সাড়ে চার বছর পর উনারা ঘুম থেকে জেগে উঠবেন । ততোদিনে আপনি,আমি ম্যানহোলে পড়ে পা ভাংগবো ,যানজটে - জলজটে ডুবে থাকি আর খানা খন্দকে ভরা পথঘাটে মারা পড়বো ।
তাতে তাদের কি আসে যায় !
নির্বাচনের সময় শুধু মিস্টি কথা বলে আমাদের সব ভুলিয়ে দিবেন । আমরা অগা-মগারা সব ভুলে যাবো । তাদের পিছনেই ছুটবো আবার ।
জয় হোক নগর পিতাদের ।
মরন হোক আমার-আপনার ।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



