somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুকের অপব্যবহার বন্ধ করা জরুরী

০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশে ফেসবুকের জনপ্রিয়তা ও ব্যবহারকারীর সংখ্যা বেড়ে যাওয়ার সাথে সাথে বিপদের আশংকা বহুগুন বেড়ে গেছে। বানরের হাতে যেমন লাঠি দিতে নেই, তেমনি নিম্ম রুচি,সংস্কৃতির ধারকদের ফেসবুক ব্যবহারের মাত্রা বেড়ে যাওয়ায় এখন যে কেউ অপদস্থ হচ্ছেন।

প্রথমত : কিছু ব্যক্তি আছেন অন্যের প্রোফাইলে ঢুকে ফ্রেন্ডলিস্টে থাকা নারীদের সমানে রিকোয়েস্ট পাঠান। অথচ তিনি এই নারীদের একজনকেও কোনভাবেই চিনেন না। অহেতুক রিকোয়েস্ট পাঠিয়ে বিরক্ত করেন। অভিযোগ আছে অনেকেই ইনবক্সে আজে বাজে মন্তব্য করেন, থ্রি-এক্স ছবি পাঠান।

দ্বিতীয়ত; কিছু ইউজার আছেন আমার বা আপনার কোন স্ট্যাটাসে অপ্রাসংগিক কমেন্ট করেন। স্যাড বা মৃত্যুর সংবাদের কোন স্ট্যাটাসেও লাইক দেন। আজেবাজে কমেন্ট করেন। যার জন্য অনেক সময় লজ্জা ও বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এইসব ইউজার একবারও ভাবেন না আমার ফেসবুক বন্ধুটির বন্ধু তালিকায় আমার ভাই,বোন, আত্মীয় স্বজন থাকতে পারেন।

তৃতীয়ত: কিছু গন্ডমুর্খ ইউজার আছেন কোন বন্ধুর পোস্ট করা ছবিতে যদি নারীর উপস্থিতি দেখেন তাহলেই কাম সারা। ঝাঁপিয়ে পড়েন কমেন্ট করতে। সেইসব কমেন্টের ভাষা এতোটা অশালীন হয় যে, লজ্জায় ছবিটি ডিলিট করে বাঁচতে হয়। তারা একবারো ভাবেন না নারীটির সাথে ছবির পোস্টদাতার সম্পর্ক কি! সাম্প্রতিক সময়ে ক্রিকেটার নাসির ও তার বোনের ছবিটি নিয়ে যা ঘটেছে, তা ছিল সত্যি লজ্জাজনক।

সর্বশেষ ভয়ংকর বিষয়টি হচ্ছে ফেসবুকে যে কেউ অন্যকে গালাগালি করে চরিত্র নিয়ে টান দেয়। দালাল,রাজাকার ইত্যাদী ট্যাগ সেটে দিচ্ছেন।

কি অদ্ভুত আমাদের ফেসবুক ব্যবহারকারীদের মন-মানসিকতা!

এইধরনের উদাহরন দিয়ে শেষ করা যাবে না।

তাই ফেসবুকে যাকে তাকে বন্ধু তালিকায় স্থান দেয়া যাবে না। সতর্কতার সাথে যাচাই করে বন্ধু তালিকায় রিকোয়েস্টকারীকে স্থান দিতে পারেন। তবে অবশ্যই শিক্ষিত ,মার্জিত রুচির মানুষকে বন্ধু করা উচিত। আরেকটি বিষয় ফেসবুক সবসময় সিকিউরিটি দিয়ে সবকিছু আটকে রাখা উচিত।

শুরুতে বলেছিলাম বানরের হাতে লাঠি দিতে নেই। ফেসবুকের অপব্যবহার বন্ধ করা জরুরী হয়ে পড়েছে । তাই বাংলাদেশে আজেবাজে , মুর্খ মানুষদের ফেসবুক একাউন্ট ওপেন করা ঠেকাতে আরো কঠিন হতে হবে জুকারবার্গের টিমকে। এ ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ,জন্মসনদ , পাসপোর্টের নাম্বার ইত্যাদী যাচাই করে তবে ফেসবুক একাউন্ট ওপেনের অনুমতি দেয়ার পদক্ষেপ নেয়া যেতে পারে ।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অশনি সংকেত

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪০


কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ অপ্রতিম নামের ১৩ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০১



এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

×