somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেসরকারী প্রতিস্টানেও উৎসব ভাতা বাড়াতে হবে

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকারী প্রতিস্টানের কর্মরতদের জন্য বেতন বৃদ্ধির সাথে চলমান দুইটি উৎসব ভাতার পাশাপাশি বাংলা নববর্ষের উৎসবভাতাও ঘোষনা করা হয়েছে ।এ জন্য সরকার তাদের ( সরকারী কর্মচারীদের) সাধুবাদ পেতেই পারেন । কিন্তু মরন হয়েছে বেসরকারী প্রতিস্টানে কর্মরতদের । কারন তাদের বেতন-ভাতা কিছুই নিয়মিত বৃদ্ধি পায় না । কোথাও কোথাও বেতন খুবই অনিয়মিত । বৎসরান্তে ইনক্রিমেন্টও হয় না।সরকারী কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে কোন অভিযোগ নেই ।তাদের বেতন ভাতা নিয়মমাফিক বাড়বে এইটাই স্বাভাবিক ।
আমরা তো জানি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারনে কস্ট অফ লিভিং এডজাস্টমেন্টের প্যাকেজে কয়েক বছর পর পর সরকারী বেতন কাঠামো নবায়ন করা হয়। কিন্তু কস্ট অফ লিভিং এডজাস্টমেন্ট আসলে মানুষের দৈনন্দিন জীবনে অর্থিক নিরাপত্তা বা স্বস্তি কোনটাই আনতে পারে না।
কারন এই বেতন-ভাতা বৃদ্ধির সাথে সাথে বাজারদরও হু হু করে বেড়ে যাচ্ছে । সরকারী কর্মচারীদের গায়ে হয়তো বাজারের আগুনের আঁচ লাগবে না। যত মরন হচ্ছে সাধারন মানুষের । ইতোমধ্যেই বাড়িওলারা ভাড়া বাড়ানোর পাঁয়তারা শুরু করেছে ।
এবারের বেতন বৃদ্ধির আগেই বিদ্যুৎ এবং গ্যাসের দাম বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেশ ক' বছর আগেই কমেছে । কিন্তু আমাদের দেশে কি এক অজ্ঞাত(!) কারনে জ্বালানীর তেলের মূল্য কমেনি । উপরন্তু বিদ্যুতের উৎপাদন মুল্য কমেছে। তাহলে সরকার কোন যুক্তিতে বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে ?
একই সাথে বাজারে পেঁয়াজ ,কাচা মরিচ সহ কাঁচা সব্জীর দাম বেড়েছে ।
এই বেতন বৃদ্ধির ঘোষনায় নাগরিক জীবন যে আর্থিক স্বস্তিতে থাকবে না এইটা ভালো করেই বলা যায় !
যেখানে কথায় কথায় চাকুরী হারানোর ভয় থাকে ,সেখানে বেসরকারী প্রতিস্টানের কর্মচা্রীদের কস্ট অফ লিভিং এডজাস্টমেন্টের
কথা আর নাই বা বললাম । শুধু উৎসব ভাতার কথা ক্ষীন গলায় হলেও বলতে চাই । সরকারী প্রতিস্টানের মতন বেসরকারি প্রতিস্টানেও যেন তিনটি বোনাস প্রদান করার উদ্যোগ নিতে হবে ।
আমার মতন বেসরকারী প্রতিস্টানে কর্মরত লাখ লাখ কর্মচারীরা দুইটি উৎসব ভাতার পাশাপাশি বাংলা নববর্ষের উৎসবভাতা থেকে কেন বঞ্চিত থাকবে ?
বাংলা নববর্ষের উৎসব - আনন্দে কি আমরা অংশগ্রহন করবো না ?
সরকারের কাছে অনুরোধ থাকবে শ্রম আইন অনুযায়ী বেসরকারী প্রতিস্টানগুলিকে নির্দেশ দেন , এই উৎসব ভাতা সকল বেসরকারী প্রতিস্টান যেন কার্যকর করার উদ্যোগ গ্রহন করে ।


সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১৮


প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।

সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×