
কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে টানবাজার পতিতালয়। শত বছরের পুরানো টানবাজার পতিতালয়টি এখন মোহাম্মদ কমপ্লেক্স। গত ২৫ বছর আগে এই পতিতালয়টি উচ্ছেদ হয়েছে। উচ্ছেদ হয়েছে আর. কে. মিত্র রোডের নিমতলা পতিতালয়টিও। সেই সময় পতিতালয় রক্ষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন চার হাজার পতিতার সর্দারনী রীতা খানম। উচ্ছেদ আন্দোলনের অগ্রভাগে বিএনপি জামায়াতের অনেকেই ছিলেন। পিছন থেকে কলকাঠি নেড়েছেন তরুন আওয়ামীলীগ নেতা, আজকের সাংসদ শামীম ওসমান।
টানবাজার এলাকা রং ,সুতা,কেমিক্যাল ব্যবসার জন্য বিখ্যাত। এখানে রয়েছে দেশের সকল সরকারী - বেসরকারী ব্যাংকের শাখা। যেখানে প্রতিদিন কয়েক শত কোটি টাকা লেনদেন হয়। আছে আশা ও মাশার নামে দুইটি সিনেমা হল। ঐতিহ্যবাহী হংস থিয়েটার হল ভেংগে গড়ে উঠেছে বহুতল মার্কেট।রয়েছে বেশ কিছু গার্মেন্টস ও নিটিং ফ্যাক্টরী এবং কয়েকশত ব্যবসায়িক প্রতিস্টান ।
পতিতালয়টির অবস্থান ছিলো টানবাজার পার্কের পাশে কুটিপাড়ায় । টানবাজারের প্রবেশ পথ দুইটি । একটি আশা ও মাশার সিনেমা হল ঘেঁষে নোয়াখালী বস্ত্রালয়র পাশ দিয়ে । অন্যটি টানবাজার মসজিদ রোড ঘেঁষে । একসময়ের জমজমাট পতিতালয়টি এখন মৃত । স্বাক্ষী হিসেবে টিকে আছে ১৫/২০ টি ৪/৫ তলার বিল্ডিং । যার বেশীরভাগ মালিক শহরের দেওভোগ , পাইকপাড়া ও বাবুরাইলের বেশ কজন বাড়িওলার । এসব বিল্ডিংয়ের কয়েক শত ছোট ছোট কক্ষে চলতো সমাজের আদিম নিকৃষ্ট দেহ ব্যবসা। প্রতিটি বিল্ডিংয়ের নীচতলায় ছিলো জমজমাট মদের দোকান । টানবাজার পতিতালয়ে ঢুকতে এপ্রান্ত থেকে ওপ্রান্তর সরুগলির দু'পাশে দালাল, টাউট, সর্দারনী ও মাসীরা খদ্দর পাকড়াওর জন্য অল্পবয়েসী নারীদের নিয়ে দাঁড়িয়ে থাকতো। কোন কোন বিল্ডিংয়ের বড় বড় কক্ষে মদ ও নাচের আসর বসানো হতো । সারারাত জেগে থাকতো টানবাজার।প্রতিরাতে আগমন ঘটতো নানান বয়েসী কয়েক হাজার মধুলোভী মানুষের !
ভোরের আযানের সাথে সাথে খদ্দররা চলে গেলে অবসন্ন, পরিশ্রান্ত দেহজীবিরা ১/২ জন করে বা দল বেঁধে স্নান করতে যেত শীতলক্ষ্যা নদীতে, জাহাংগীর কমিশনারের শান বাঁধানো ঘাটে ।
এই টানবাজারে দালালের খপ্পড়ে পড়ে বিক্রি হয়ে কত অবলা নারী হারিয়েছে তাঁর জীবনের শ্রেস্ট সম্পদ । কত নারীকে জীবন দিতে হয়েছে দালাল ও গুন্ডাদের নির্যাতনের শিকার হয়ে । এইখানেই দৌলত খানের বিল্ডিংয়ে নির্যাতনে প্রান হারিয়েছে কিশোরী শবমেহের । সেই কক্ষটি দেখলাম সীলগালা করা ।
এই বিল্ডিংয়ের প্রবেশ করতেই মনটা কেমন ভার হয়ে গেল । গুমোট একটা ভারী বাতাসে যেন ভেসে বেড়াচ্ছে শত শত নারীর কান্না !









সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



