১৯৯৬ সালের ১২ই জুন হিল উইমেন্স ফেডারেশন নেত্রী কল্পনা চাকমাকে অপহরণ করা হয়েছিলো। গত ১৫ বছর যাবত এ অপহরনের ঘটনা নিয়ে অনেক টালবাহানা হয়েছে । কিন্তু আজো কোন তদন্ত রিপোর্ট প্রকাশ ও চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস গঙদের শাস্তির আওতায় আনা হয়নি ।
কল্পনা চাকমার অপহরনের সময় ফেসবুক ছিলো না । আজকের সোশ্যাল মিডিয়ার ঝড় হবে কি করে? সেনাবাহিনীর অনেক চাপের ভিতর সাংবাদিকবন্ধুরাই যতোটুকু নিউজ দিতে পেরেছিলেন ,তার ভিত্তিতেই সেই সময় বামপন্থি সংগঠনগুলি ও মানবাধিকারকর্মীরাই কল্পনা চাকমার অপহরন নিয়ে প্রতিবাদ করেছে ।পাহাড়ি মেয়ে বলেই আওয়ামীলিগ ও বিএনপি -জামাত-জাতীয় পার্টির কোন প্রতিবাদ চোখে পড়েনি ।
কুমিল্লার নাট্যকর্মী তনু হত্যাকান্ডে সারাদেশ ফুসে ঊঠেছে । সোশ্যাল মিডিয়ার কারনে দ্রুত তনু হত্যার খবরটি ছড়িয়ে পড়েছে । দেশ-বিদেশে সাধারন মানুষ প্রতিদিনই তাদের ক্ষোভ জানাচ্ছে ।কিন্তু কল্পনা চাকমা অপহরনের ঘটনার মতোই ক্ষমতার আশেপাশের সেই রক্ষক ও ভক্ষকরাই নিশ্চুপ ! এ চুপ থাকার কারন একটাই । তনু হত্যাকান্ডের সাথে একজন সেনাসদস্যের নাম জড়িয়ে গেছে !
এ প্রেক্ষিতে বলা যায় ,একটা সময় কল্পনা চাকমার মতন তনু হত্যার বিচারের দাবীও ধামাচাপা পড়ে যাবে । ক্ষমতায় থাকা এবং ক্ষমতায় যাবার জন্য আর যাই হোক সেনাবাহিনীর বিরাগভাজন কেউ হতে চাইবেন না! ফলে তনুর হত্যাকারীও কখনো আইনের আওতায় আসবে কি না যথেস্ট সন্দেহ থেকে যায় ।
হায় ! সেলুকাস কি বিচিত্র আমার দেশ !



অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

