somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অধিকার হরণের প্রতিবাদ কে করবে?

১০ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রিয়,কমের সাংবাদিক জাহিদ জন লিখেছেন ,‘গুজব’ শব্দের আর কোন অর্থ আছে কী?
বাংলা একাডেমীর অভিধান তো বলছে ‘ভিত্তিহীন রটনা’ বা ‘জনশ্রুতি’।
তার এ লেখার সুত্রধরে লিখছি ।
“অতি সম্প্রতি বাংলামেইল একটি ভিত্তিহীন মৃত্যু সংবাদকে সোর্স হিসেবে নিয়ে শিরোনামে গুজব শব্দ যোগ করে খবর প্রকাশ করেছে। খবরের ভিতরে ওই সংবাদের সমালোচনা ছাড়াও গুজব ছড়ানো এসব অনলাইন বন্ধে বিটিআরসির করনীয় সম্পর্কেও তাদের বক্তব্য ছেপেছে।
আমার প্রশ্ন হচ্ছে এটা কিভাবে অসত্য খবর হয়! আমার মনে হয় যারা এটাকে অসত্য খবর বলছেন তারাই মিথ্যা বলছেন।
তারপরেও যদি বাংলামেইল অপরাধ করে থাকে সেটা তো তদন্তাধীন বিষয়। তদন্ত করবার আগেই যেভাবে তাদের আটক করা হয়েছে, প্রতিষ্ঠানে তালা দেয়া হয়েছে, কোমরে দড়ি দিয়ে যেভাবে আদালতে তোলা হয়েছে তা সভ্য দেশে হতে পারে না। ”

একই সাথে খুব জানতে ইচ্ছে করছে ,আমাদের অগ্রজ সাংবাদিক নেতা ভাইয়েরা কোথায় ?
যারা অহরহ গলাবাজি করেন সাংবাদিকের অধিকার প্রতিস্টার কথা বলে ! ‍
আজ তারা কোথায় ?
যেখানে যুদ্ধাপরাধীদের হাতকড়াবিহীন আদালতে হাজির করা হয় , সেখানে সাংবাদিককে দড়িতে বেধে গরুর মত আদালতে হাজির করা হয়েছে। সেই ছবি ইতোমধ্যে সবাই দেখেছেন । লজ্জায় ক্ষোভে মাথানত হয়ে আসছে ।
এর পরও আপনারা নিশ্চয়ই ভাবছেন, আমাদের কি ই বা করার আছে!
মাঝে ৩০/৩৫টি অনলাইন বিজ্ঞপ্তি দিয়ে বন্ধ করা হয়েছিল, সেগুলি নিয়ে আপনাদের অবস্থান থাকতেই পারে্ । তবে সাম্প্রতিক সময়ের এই আটক নিয়ে কি কিছু বলার নেই আপনাদের?
অাপনাদের চোখে তারা কি সাংবাদিক নয়?
সাংবাদিকের নামে তারা কি আসলে দূবৃত্ত ছিল?
যদি তা না হয় তাহলে এদের পক্ষে বিবৃতি দেন্ ।
যদি তাও না করতে চান তাহলে বলেন যে, এ ধরনের সাংবাদিকদের ব্যাপারে নেতারা আগেও কিছু বলেনি এবং আজো কিছু বলবেন না।
এখন প্রশ্ন একটাই , সাংবাদিকের অধিকার হরণের প্রতিবাদ কে করবে? ‍
সবার মনে রাখা উচিত , সময়টা যে রকম যাচ্ছে আগামীতে হয়তো দড়িটা যে কারো হাতে ও কোমড়ে বাধা পড়তে পারে ।
আপনাদের কাছে একটাই অনুরোধ, দলবাজী, তোষামোদী বাদ দিয়ে সত্যিকার অর্থে সাংবাদিকের অধিকার রক্ষায় সোচ্চার হন।
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরো...

লিখেছেন জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....

বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন

রম্য: পর্নের সেকাল একাল!

লিখেছেন গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬

গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০




কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন

আজ যদি টেলিফোন থাকত, তাহলে কেমন হতো?

লিখেছেন নাহল তরকারি, ২০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:২৪

আজ যদি টেলিফোন থাকত, তাহলে কেমন হতো?

হয়তো আজ টেলিফোনও অ্যান্ড্রয়েড ফোনের মতো স্মার্ট হতো!



একসময় মানুষের দূর-দূরান্তে যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম ছিল টেলিফোন। মোবাইল ফোনের মতোই টেলিফোন দিয়ে কথা... ...বাকিটুকু পড়ুন

×