somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অস্কারের নামে বিভ্রান্তি

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ ক'বছর ধরে অস্কারে যাচ্ছে আমাদের দেশের চলচ্চিত্র । এই নিয়ে এক শ্রেনীর মানুষকে খুব তৃপ্তির ঢেঁকুর তুলতে দেখি । আদৌ কি অস্কার বা কানের মতন উৎসবে আমাদের সিনেমা মুল ভেন্যুতে প্রদর্শিত হয় ?
গত ১৬ বছরের ইতিহাসে যতো সিনেমা অস্কারে পাঠানো হয়েছে এর একটিও মুল ভেন্যুতে প্রদর্শনের সুযোগ পায়নি । যখন অস্কারে বাংলাদেশ থেকে কথিত ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ সিনেমা মনোনয়ন দেন , তখন সাধারন আট/দশজন মানুষের মতন আমি অ্তোটা খুশী হতে পারি না । কারন এইসব চলচ্চিত্র মুল অস্কারে কখনোই মনোনীত হয় না, প্রর্দশনতো দুরের কথা । একমাত্র তারেক মাসুদের 'মাটির ময়না' কান চলচ্চিত্র উৎসবের 'ডিরেক্টর ফোর্থ নাইটে' প্রদর্শনের সুযোগ পেয়েছিলো ।সেটিও তারেক ভাইয়ের একান্ত চেস্টায় । এরপর কামার আহমেদ সায়মনের ' শুনতে কি পাও', তৌকির অাহমেদের 'অজ্ঞাতনামা' চলচ্চিত্রটি নিজেদের প্রচেস্টায় কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিলো । দীর্ঘদিন চলচ্চিত্র সংসদ আন্দোলনের সাথে ওতোপ্রোতভাবে যুক্ত থাকার কারনেই ভালো করেই জানি অস্কার ,কান বা বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে কোন ক্যাটাগরিতে কোন সিনেমা অংশ নিতে পারে এবং মুল উৎসবে প্রদর্শনের সুযোগ পেয়ে থাকে ।

এখন প্রশ্ন হচ্ছে কারা পাঠান? কারা এইসব চলচ্চিত্র নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত ? অনেকেই জানেন না বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজের নামে ক্ষুদ্র একটি অংশ (সত্যিকার অর্থে যাদের ধান্ধাবাজি ছাড়া কোন কাজ নেই, সারা বছর যাদের কোন কাজ নেই) যারা ইমপ্রেস টেলিফিল্মের অর্থে ,মদদপুষ্ঠ হয়ে বছরে একদিন ২/৪টি সিনেমা নিয়ে বসেন । যাদের মুল কাজ হচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত চলচ্চিত্রকে বাংলাদেশ থেকে অস্কারে মনোনয়ন দেয়া এবং বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পাঠনো । একদিন প্রেস কনফারেন্স করা,অত:পর টিভিতে মুখ দেখানো,পত্রিকায় ছবি ছাপানোই এদের কাজ । দেশের সিংহভাগ ক্রিয়াশীল ফিল্ম সোসাইটি কথিত এই ফেডারেশনের সাথে যুক্ত নয় ।এমন কি এদেশের সৎ,নিষ্ঠাবান চলচ্চিত্র সংসদকর্মীরাও এই ফেডারেশনের সাথে সম্পর্কিত নয় ।

দু:খ লাগে যখন দেখি দেশের মেধাবী চলচ্চিত্রকাররা কোন তল্পিবাহকের হাতে জিম্মি হয়ে পড়েন । হ্যাঁ এইটা সত্য যে অস্কার ছাড়াও বিশ্বের অনেক নামি দামী চলচ্চিত্র উৎসবে আমাদের তরুন চলচ্চিত্র নির্মাতারা তাদের যোগ্যতা দিয়েই অংশ নিচ্ছেন এবং পুরস্কার জিতে
আনছেন । কিন্তু ইমপ্রেসের চামচামি করে কথিত ফেডারেশনের মাধ্যমে অস্কারে ছবি পাঠানোর কোন কৃতিত্ব নাই ।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×