somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুভ জন্মদিন ও একটি অনুস্টানের স্মৃতি

২৮ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তিনি জাতিরজনক বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী। তাঁর ৭০ তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছা ।
দীঘর্দিন যাবত দেখে আসছি খুব অনাড়ম্বরে তার জন্মদিন পালিত হয়ে আসছে। এবারও তার কোন ব্যতিক্রম হয়নি। অনেকেই বলতে পারেন বিদেশ অবস্থানের কারনে হয়তো কোন আনুস্টানিকতা নেই। আসলেই এই ধারনাটা ভুল।

" গণমাধ্যমের কর্মীরা ভালো করেই জানেন তিনি ফুল ও শুভেচ্ছাবার্তা নেয়া ছাড়া জন্মদিনটি অন্য দশটি দিনের মতনই কাটিয়ে দেন। আওয়ামীলীগ ও প্রধানমন্ত্রীর বিটের সাংবাদিকরা ভালো করেই জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতটা আটপৌড়ে সাধারন মানুষের মতন জীবন যাপন করেন।"
এসবই বলেছিলেন তারানা হালিম ২০০৯ সালের ২৮ শে সেপ্টেম্বর আমার প্রযোজিত লাইভ অনুস্টানের আগে মেকআপ রুমের আড্ডায়। মাননীয় প্রধানমন্ত্রীর ৬৩ তম জন্মদিনের " শুভ জন্মদিন তোমার" এই অনুস্টানটি ছিল স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত। সাংবাদিক আবেদ খানের উপস্থাপনায় অথিতি ছিলেন প্রধানমন্ত্রীর ক্লাসমেট কবি অসীম সাহা, প্রধানমন্ত্রীর বন্ধু, সাংবাদিক বেবি মওদুদ, সুভাষ সিংহ রায় ও তারানা হালিম। রাত দশটায় একুশে টেলিভিশনের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হয়। ৪৫ মিনিটের এই অনুস্টানের শুরুতে প্রধানমন্ত্রীর জীবন নিয়ে আমার নির্মিত আড়াই মিনিটের একটি ডকুমেন্টারিও প্রচারিত হয়। তবে দু:খজনক ঘটনা হলো অনুস্টান শুরুর ১০ মিনিট আগে হঠাত অসুস্থবোধ করায় বেবি আপাকে একুশে ভবনের নীচ থেকেই চলে যেতে হয়েছিল। যাহোক অনুস্টানটি ভালোয় ভালোয় পার করেছিলাম। কারন এরকম একটা অনুস্টানের গুরুদায়িত্ব নিয়ে আমি খুব আতংকিত ছিলাম। প্রথমত রাজনৈতিক অনুস্টান করায় আমার আগ্রহ কম ছিল।দ্বিতীয়ত রাস্ট্রের প্রধানকে নিয়ে অনুস্টান করার চাপ আমার নার্ভ নিতে পারবে না!
কিন্তু ততকালিন কমিশনিং এডিটর পারভেজভাই (পারভেজ চৌধুরী) আমার কোন ওজর আপত্তি শুনতে নারাজ। তার একটাই বক্তব্য, এটা আপনাকেই করতে হবে।
-আমিতো কখনো এই টাইপের অনুস্টান করিনি।
- আপনি ১৫ আগস্টের জন্য ইনডিমেনিটি অধ্যাদেশ বাতিলের দাবী নিয়ে প্রোগ্রাম করেছেন । এটাও আপনি পারবেন।
জানি না।

ওয়ান ইলেভেনের পর ২০০৭ সালে ১৫ আগস্টের জন্য প্রযোজনা করেছিলাম " কালরাতের শোকগাঁথা"। ' ইনডেমিনিটি অধ্যাদেশ বাতিল কেন জরুরী ' এ নিয়ে আরো একটি অনুস্টান করেছিলাম। আলোচক ছিলেন এড. মাহবুবে আলম ( বর্তমানে এটর্নী জেনারেল) , সাবেক আইনমন্ত্রী এড.আব্দুল মতিন খসরু, ড. সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক মুনতাসির মামুন ও আবেদ খান।
পারভেজ ভাইয়ের রুম থেকে আমি মন খারাপ করে দশতলার ছাদে গিয়ে বসে থাকি। সিগারেট খেতে খেতে চিন্তা করে গেস্ট, প্রেজেন্টার কে হবে চক আউট করে পারভেজভাইকে জানাই। তিনি সব শুনে বললেন, ঠিক আছে। আপনি ২/৩ মিনিটের একটা বায়োগ্রাফিও বানান। স্ক্রীপ্ট করে কাল বা পরশু দেখিয়ে নিবেন।
মাত্র ৩দিনের মধ্যে আমাকে পুরো অনুস্টানটি একহাতে করতে হয়েছিল।লাইভের পর অনেকেই সেদিন অভিন্দন জানিয়েছিল।
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×