আমার পরিচিত এক আপা বিকেলে জানালেন ,তার বড়ছেলে কানাডা হতে গ্রাজুয়েশন করে দেশে এসেছে প্রায় দেড় বছর হতে চললো। এরমধ্যে সরকারী বেশকিছু প্রতিষ্ঠানে সে চাকুরীর জন্য আবেদন করে এবং যথারীতি ডাক পেয়েও শেষ পর্যন্ত চাকুরী হয়নি ঘুষ দিবে না বলে।
আমার সেই পরিচিতা আপা আরো জানালেন, ছেলেটা মন খারাপ করে সিদ্ধান্ত নিয়েছে এদেশে আর থাকবে না।কখনো ফিরেও আসবে না।
অথচ ছেলেটি আর দশজনের মতন গ্রাজুয়েশন করে বিদেশে থাকার চিন্তা করেনি। কানাডা থাকা অবস্থায় তার সিদ্ধান্ত ছিলো গ্রাজুয়েশন কমপ্লিট করে দেশে ফিরে দেশের মানুষের জন্য কিছু করবে।
আপার কথা শুনে আমারও খুব মন খারাপ হয়ে গেল। ভাবছি যেখানে ঘুষ -দুর্নীতি- তদ্বির ছাড়া চাকুরী হয়না সেদেশে আমাদের মেধাবী ছেলেরা কেন আসবে?
মনে হচ্ছে, মেধাবী, দেশপ্রেমিক, সৎ ও ভালো মানুষদের প্রয়োজন নেই বাংলাদেশের!
বাংলাদেশের প্রয়োজন টাউট,বাটপার, অসৎ,দুর্নীতিবাজ, লুটেরা, মেধাহীন, মাথামোটা, ধর্মান্ধ ও সন্ত্রাসীদের ।
অযোগ্য,দুর্নীতিবাজ ,লুটেরাদের হাতে দেশের সবকিছু ।
হুমায়ুন আজাদ ঠিকই বলেছিলেন, সব কিছু চলে যাবে নস্টদের দখলে।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



