somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাতাঝরার দিনের সাতকাহন -২

২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



৪.
তুই ফেলে এসেছিস কারে
মন মনরে আমার...

শীত আসি আসি করছে। তাপমাত্রা দিন দিন দ্রুত হিমাংকের নীচে নামছে। প্রকৃতিতে রুপের পরিবর্তনটা স্পস্ট। রাস্তার দু'পাশের বৃক্ষরাজির সবুজ পাতাগুলো হলুদ, খয়েরি, লাল বর্ন ধারন করেছে।একটু ঝিরিঝিরি বাতাসে টুপটাপ ঝরছে।আমার বহুতল ফ্ল্যাটের জানালার ভারীপর্দা সরালে গাছের পাতার রংগিনরুপ দেখে মন ভাল লাগার কথা। কিন্তু ইদানীং মন ভীষন ভার হয়ে থাকে।সারাক্ষন কি যেন খুঁজে বেড়ায়। এখানের ফুড়ুত ফাড়ুত করে ছুটে আসা কাঠবেড়ালি কিংবা পায়ের কাছে উড়ে আসা ধুসরছাইবর্নের কবুতরগুলো আর ভাল লাগা জাগায় না। হাসিমাখা মুখের আড়ালে কি এক অদ্ভুত মন খারাপ করা সময় সারাক্ষন ঘিরে থাকে!
ক্লাস শেষে মেট্রোচেপে বাসায় ফেরার পথে হাজারো মানুষের ভীড়ে চোখ দুটো কি যেন খুঁজে বেড়ায়।নানাবর্নের, ভাষার মানুষগুলোর সৌন্দর্য্য, কথাবলার ঢং, চালচলন কিছুই এখন মুগ্ধতা ছড়ায় না।মনটা বারবার ছুটে যায় প্রায় ১১ হাজার মাইল দূরে, প্রিয় জন্মভূমি বাংলাদেশে। হ্রদয়জুড়ে শুধুই কোলাহলময় নারায়ণগঞ্জ, ঢাকার যানজট,রিক্সার টুংটাং, লেন না মেনে চলা এলোমেলো বিশৃংখল যানবাহন, শীতলক্ষ্যা নদী, কারওয়ানবাজারে ফুটপাতে শামীমের টংয়ের চায়ের দোকান,পেট্রোবাংলার সামনে সন্ধ্যাবেলা অজ্ঞাত এক খালার বানানো চিতই পিঠা,সরিষা ভর্তা,একুশে টিভির গলির আড্ডা, একটু রাতের দিকে সোনারগাঁও হোটেলের লবি কিংবা পুলসাইডে দীর্ঘ আড্ডা। আমার অফিস কলিগ,টিপিএ'র সদস্য, ভাই,বোন, কাজিন, ভাগিনা - ভাগ্নে, ভাস্তে, ভাস্তি, কাকা ও ফুপিরা। কৈশোর, তারুন্যের বন্ধুরাতো আছেই।
বুকের খুব গভীরের রক্তক্ষরন কেউ দেখে না। ঠিকই টের পাই ভেতরের ক্ষরন ও ভাংচুর। ক্লান্তি অবসাদ নিয়ে বাসায় ফিরেই বিছানায় উপুড় হয়ে কতক্ষন যে বালিশে মুখ বুঝে পড়ে থাকি, বলতে পারব না। কখনো কখনো কানের সামনে ল্যাপটপে বাজতে থাকে রবীন্দ্র সংগীত, লালন কিংবা দেশাত্ববোধক গান। ক্ষুধা আর মনখারাপ নিয়ে যখন ফোলাফোলা চোখ মেলে দেখি ওয়ালে ঝুলছে লাল সবুজের পতাকা তখন আবেগে কাঁপি, চোখ দু'টো আবারও ঝাপসা হয়ে আসে।
আহা আমার প্রিয় দেশ,প্রিয় জন্মভূমি কতদিন দেখি না তোমায়।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:৪৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ আলেমকে ভুলে গেলাম, আর যুদ্ধাপরাধীকে দিলাম স্বাধীনতা পদক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৯


উনিশশো ছেষট্টি সালের কোনো এক সকালে ঢাকার বিমানবন্দরে এসে নামলেন এক ব্যক্তি। নাম আবুল আলা মওদুদী। বিমানবন্দর থেকে বের হতেই সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরলেন। কারণ শেখ মুজিবুর রহমান... ...বাকিটুকু পড়ুন

আমার প্রেমিকা হারিয়ে গিয়েছে

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৮ ই জুলাই, ২০২৬ রাত ৮:১৯

আমি তো চাই নি এমন পৃথিবী
আগুনের সংসার
চেয়েছি একটি প্রেমিকাবধূর
দুটো চোখ কবিতার

চেয়েছি একটি শীতল নদীর
জোছনামুখর বুক
চেয়েছি তোমার কমনীয় রাত
থির পরিপাটি সুখ

আমি তো চেয়েছি সংসার জুড়ে
অমরাবতীর ঘর
কোলাহলহীন নির্ঝঞ্ঝাট
বৈরাগ্যের বর

আজো মনে হয় -... ...বাকিটুকু পড়ুন

বিচ্ছিন্ন ঘটনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে জুলাই, ২০২৬ সকাল ৮:৪৪



বিচ্ছিন্ন ঘটনা (রম্য রচনা)

বহু বছর পর এক প্রবাসী ভদ্রলোক দেশে ফিরলেন। বিমানবন্দর থেকে বেরোতেই এক পুরোনো পরিচিত লোকের সঙ্গে দেখা।

ভদ্রলোক: কিরে, দেশের খবর কী? সব ভালো তো?

লোক: আলহামদুলিল্লাহ, কয়েকটা... ...বাকিটুকু পড়ুন

প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘাতক মোজাফফরের গ্রেফতার ও ইতিহাসের দায়

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৯ শে জুলাই, ২০২৬ সকাল ৯:০৬

ইতিহাসের এক অমোঘ নিয়ম অপরাধ যতই নিখুঁত হোক না কেন, সময়ের কোনো এক বাঁকে তার চিহ্ন রয়েই যায়। দীর্ঘ ৪৫ বছর ধরে ছদ্মবেশের আড়ালে নিজের আসল পরিচয় সম্পূর্ণ মুছে ফেলেছিলেন... ...বাকিটুকু পড়ুন

দু’বছর আগে লেখা; জুলাই নিয়ে প্রতিটি কথা সত্য হয়েছে

লিখেছেন অর্ক, ১৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:১৩



পুরো ব্যাপারটা আমার চোখে দেখা। আমার সামনে দিয়ে পুলিশের গুলিতে নিহত মাছ ব্যবসায়ী যুবকের লাশ গেছে রিক্সাভ্যানে করে। পিছনে স্বজনদের কান্না। ঢাকার সবচেয়ে গোলযোগপূর্ণ জায়গার একটিতে স্বশরীরে উপস্থিত থেকে... ...বাকিটুকু পড়ুন

×