মাননীয় প্রধানমন্ত্রী
আমি একজন ব্লগার
আমার ধর্ম বিশ্বাসের প্রমান আমি কোনো 'হেফাযত' বা গোলাপি বিবির ওরসে গিয়ে দেবো না, তেমনি দেবোনা থানায় গিয়েও।
আমার দেশপ্রেম এতো দোদুল্যমান নয় যে কারো কারো লংমার্চের ঘোষণা শুনে তা পাল্টে যাবে!
আমার মুক্তিযুদ্ধের চেতনা এতো সস্তা নয় যে আপনাদের মতো রাজনীতিক বা কোনো হেফাজতকারী কিংবা কোনো গোলাপি তা কেনার সামর্থ রাখেন।
মাননীয় প্রধানমন্ত্রী, আমি একজন ব্লগার, মুখের উপর সত্য বলার সাহস আমার আছে, আপনার যে তা শোনার সাহস নাই তা আমার জানা হয়ে গেছে!
পরিশেষ: গত নির্বাচনের আগে আপনি খেলাফত মজলিসের সাথে চুক্তি করেছিলেন, আমরা ভুলি নাই, এবার না হয় হেফাযতের সাথে করবেন- এ আর নতুন কী!
শুধু ভুলবেন না যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং জামায়াত- শিবিরের সাথে লড়াই করার জন্য আমাদের না বিচিহীন বিএনপি'র দরকার আছে না আওয়ামি মুসলিম লীগের দরকার আছে!
জনতার সংগ্রাম চলছে, চলবে। জয় বাংলা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





