আমি একজন ব্লগার।
আমার ফাঁসির দাবীতে রাজধানীর শাপলা চত্ত্বর থেকে লক্ষাধিক মানুষ আওয়াজ তুলেছেন। তাঁদের সাথে আছে বাংলাদেশ সরকার, পেছনে আছে বিএনপি, জামায়াত, স্বৈরাচার। এত সমর্থন পেয়ে আপনাদের যে যুক্তির কথা শোনার সময় নাই তা আমার জানা আছে, তারপরও নিচের কথাগুলো তাদের জন্য যারা ভাবতে চান, নিজের মতের পাশাপাশি অন্যের মতের গুরুত্ব দেন।
হেফাজতে ইসসলাম, তাদের ১৩ দফা দাবী উত্থাপন করেছেন, সেই দাবীর একটি হলো- ব্লগারদের ফাঁসি চাই।
আগে কখনো নিজেকে ব্লগার হিসেবে এতটা পরিচিত করাইনি, যতটা এখন করছি। আমি সেনসেশোনালিস্ট নই, তবু এই পাঁচ বছরে আমার ব্লগার পরিচয় কখনো প্রধান হয়ে সামনে আসেনি, আজ আনছি, সাম্প্রতিক সময়ে যে বাংলাদেশকে প্রতিস্থাপিত করার অশুভ তৎপরতা লক্ষ্য করছি তাতে আজ থেকে আমি পূর্ণকালীন ব্লগার।
ব্লগারদের ফাঁসি চাই- এখন আমার প্রশ্ন হলো- শ্রদ্ধেও হেফাযতকারিরা, আপনারা কি আমার ব্লগের লেখা পড়েছেন? আপনাদের কি ধারনা আছে আমি কি বিষয়ে লিখি? আমার কয়টা লেখা আপনারা পড়েছেন? আমি জানি এই সব প্রশ্নের উত্তর 'না' তাহলে এবার বলুন, আমার কোন লেখার কোন অংশ আপনার ধর্মানুভূতিকে আঘাত করেছে?? উত্তরটা কিন্তু গৎবাঁধা- "তুই ব্লগার, সুতরাং তুই নাস্তিক, তোর ফাঁসি চাই"
তাহলে একটা বিষয়ে পরিস্কার সিদ্ধান্তে আসা যায়- সকল ব্লগার নাস্তিক নয়।
নাস্তিক। এই শব্দটা এত এত শুনছি যে এটি তার মৌলিকতা হারিয়ে ফেলেছে। সহজভাবে বলি, প্রচলিত ধর্মের উপর যার বিশ্বাস নেই তিনি একজন নাস্তিক। তিনি নিজেই যেহেতু ধর্মে বিশ্বাস রাখেন না তাই অন্যেরা সেটি পালন করল কি করল না তা নিয়ে তার মাথা ব্যাথা না থাকাই স্বাভাবিক। কোনো কিছুতে বিশ্বাস না করা কি দন্ডনীয় অপরাধ? বাংলাদেশের দন্ডবিধির এমন কোনো ধারা নেই যাতে আপনারা তাকে অভিযুক্ত করতে পারেন। একজন মানুষ তার জীবন চলার পথে ধর্মের সাথে দেখা না করাই কী তার অপরাধ?
আপনি বিশ্বাসী, আমি অবিশ্বাসী এই ব্যবধানের জন্য আমি তো আপনার ফাঁসি চাইছি না, তাহলে আপনারা আমার ফাঁসি চাইছেন কেনো?
এবার আসুন আরেকটু গভীরে যাই- মেনে নিচ্ছি কোনো কোনো ব্লগার তাঁর নিজস্ব ব্লগে ধর্মকে নিয়ে কটুক্তি করেছেন। কারা তারা? তারা কোন উদ্দেশ্যে এমন করছে তা না জেনে এমন হইচই করার কি আছে? এরা ধর্ম অবমানাকারী। তারা যে প্রচলিত ধর্মের প্রতি অবিশ্বাসি হবেনই এমন কোনো কথা নেই। বরং কোনো কোনো ক্ষেত্রে অতিবিশ্বাসি সম্প্রদায় এ কাজ করতে পারেন। যেমন, হেফাজতে ইসলাম যখন অন্য ধর্ম নিয়ে কটুক্তি করে তখন তারাও ধর্ম অবমাননাকারী। চরিত্রগতদিক থেকেই বলা যায় নাস্তিক ও ধর্মঅবমাননাকারী এক নয়। বাংলাদেশের আইন অনুযায়ী ধর্মীয় বিশৃংখলা সৃস্টিকারীকে বিচারের আওতায় আনা সম্ভব। এমতবস্থায় আমার প্রশ্ন হলো নির্দিষ্টভাবে সেই সব ধর্ম অবমানাকারীদের ফাঁসি না চেয়ে কেনো ঢালাওভাবে ব্লগার বা নাস্তিক ব্লগারদের ফাঁসি চাওয়া হচ্ছে? স্বাভাবিকভাবেই ধরে নেয়া যায় এর সাথে বৃহৎ কিছু জড়িত, কী সেটা?
এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি- 'যুদ্ধাপরাধীদের বিচার'
হ্যাঁ, যুদ্ধাপরাধিদের বিচার বানচাল করার জন্যই যে আজ তারা মাঠে নেমেছে তা বোঝার জন্য খুব বেশি দূরে যেতে হবে না, উদাহরণগুলো হাতের কাছেই আছে।
এক. যে সকল ব্লগারদের তালিকা (৮৪ জন, আমি তাদের মধ্যে নাই!) হেফাযতে ইসলাম সরকারের কাছে দিয়েছে তারা সবাই কম বেশি ৫-৭ বছর যাবত ব্লগিং করছেন, তাহলে কেন এই সময়েই হেফাযতীদের মনে হলো এই ব্লগাররা ধর্ম অবমাননা করেছেন? আগে কেনো হলো না?
উত্তর- ব্লগাররা যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে সোচ্চার, সবচেয়ে বড় কথা এই ব্লগাররাই তৈরি করেছেন গণজাগরন মঞ্চ।
দুই. হেফাযতে ইসলামের মহাসমাবেশের অর্থায়নের ব্যাপারে আপনাদের কি কিছু জানা আছে? কত টাকা দিয়েছে সাকা? কাসেম? এরা কারা? এরা যুদ্ধাপরাধী।
তিন. যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে সোচ্চার গণজাগরণ মঞ্চকে যদি বন্ধ করা যায় তাতে কাদের লাভ? গণজাগরণ মঞ্চে কারা গিয়েছেন, যারা যুদ্ধাপরাধীদের বিচার চান এমন শিশু, বালিক- বালিকা, তরুণ- তরুণী, বৃদ্ধ- বৃদ্ধা। হিন্দু- মুসলিম, বৌদ্ধ- খ্রিস্টান। বাঙালি- উপজাতি। ছাত্র- শিক্ষক, পেশাজীবি, শ্রমিক, সাংবাদিক, কবি- এক কথায় বাংলাদেশ। হঠাৎকরেই এই অসাম্প্রদায়িক বাংলাদেশকে সাম্প্রদায়িক করে বৌদ্ধ, হিন্দুদের ধর্মীয় উপাসনালয়ে হামলা করেছে কারা? যুদ্ধাপরাধিদের দোসর জামায়াত- শিবির। আজ কি হেফাযতে ইসলামও অভিন্ন ভাষায় কথা বলছে না?
এতএব, হেফাজতের মুরুব্বীরা ত্যানা প্যাচানো বন্ধ করুন, ১৩ দফা ভুলে যান, এক দফা এক দাবী - যুদ্ধাপরাধীদের মুক্তির দাবী নিয়ে আসুন। তার বিপরীতে আমাদেরও এক দফা এক দাবী- যুদ্ধাপরাধীদের ফাঁসি। সামনে তাই জামাত- শিবির না হেফাযতে ইসলাম তা আমরা দেখবো না। আমরা পরোয়া করিনা বিএনপি কিংবা আওয়ামি মুসলিম লীগ।
শেষ কথা (প্রাপ্ত বয়স্কদের জন্য) :
হেফাজতের মুরুব্বিরা যদি ভেবে থাকেন বুবু কিবা গোলাপী ধর্মের বাহক, তাই তাঁরা আপনাদের সমর্থন দিয়েছেন আমি বলবো আপনাদের মত ষাঁড় এই বাংলাদেশে দ্বিতীয় নেই। তাদের নজর আপনাদের লুঙ্গির তলায় লুকানো ভোটব্যাংকের দিকে, অতএব যেদিন ভোট শেষ আপনাদের প্রয়োজনও শেষ। তারপর দৌড়ের জন্য রেডি হন, লুঙ্গি তোলার সময় কিন্ত পাবেন না।
আর, আমরা তরুণ প্রজন্ম সহজ কথা সহজে বলতে চাই, আমরা বাল বললে বাল ই লিখি এবং বুঝাইও তাই। যখন বলছি যুদ্ধাপরাধীদের বিচার চাই, তারমানে যুদ্ধাপরাধীদেরই বিচার চাই।
যুদ্ধাপরাধীদের বিচার এই বাংলাদেশেই হবে, জয় বাংলা
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




