somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফ্রিল্যান্সারদের বিড়ম্বনার এক নাম ইসলামী ব্যাংক

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আজ বাংলাদেশে তরুণ প্রজন্মের কাছে বহুল আলোচিত বিষয়ের একটি হচ্ছে অনলাইন আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং।এই আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং পেশায় যারা জড়িত তারা মেধাবী ও তরুণ প্রজন্ম ।সরকার গত বাজেটে ফ্রিল্যান্সিংয়ের অর্থের উপর ১০ শতাংশ করারোপ করে । খবরটা ছিল সত্যি খুবি দুঃখজনক এবং হতাশাজনক। এমনিতে আমাদের দেশে যারা ফ্রিল্যান্সিংয়ে যুক্ত আছেন তাদের সমস্যার কোন শেষ নেই, তার উপর এই কর নামক নতুন বোঝা, মরার উপর খরার ঘা!! যাহুক অনেক আন্দোলন সংগ্রাম করে, ফ্রিল্যান্সাররা কর নামক নতুন বোঝা মাথা থেকে সরাতে সক্ষম হন । কিন্তু ফ্রিল্যান্সিং পেশার মানুষ গুলোর সমস্যার যেন শেষ নেই। বিশেষ করে সমস্যার তীর টা ইসলামী ব্যাংক এর উপর বেশী

ফ্রিল্যান্সারদের কষ্টার্জিত আয়ের টাকা ইসলামী ব্যাংকের মাধ্যমে আনতে গেলই ১০ শতাংশ করারোপ করে টাকা কেটে নেওয়ার অভিযোগ অনেক ফ্রিল্যান্সাররাই করেন। যা কিনা কেটে রাখার কোন নিয়ম নাই । অনেক ইসলামী ব্যাংকের ব্যাংক কর্মকর্তাই ফ্রিল্যান্সিং কি সেটাই জানে না। আজ এই সমস্যার মুখোমুখি হল আমার কাজিন। তার $4000 ডলার মানি-বুকারের মাধ্যমে odesk এর আয়ের টাকা ট্রান্সফার করে। ব্যাংক থেকে তাকে ফোন করে ,ব্যাংক এর এক কর্মকর্তার সাথে দেখা করতে বলা হয়। ব্যাংক এ গেলে তাকে বলা হয় ১০ শতাংশ কর প্রদান করে টাকা নিতে হবে। সে ব্যাংক এর কর্মকর্তা কে অনেক বুঝাল এবং বলল দেখেন আমি তো গত ৩ বৎসর যাবত টাকা এই ব্যাংকে ট্রান্সফার করি কখনো আমাকে কর দিতে হয় নি। তা ছাড়া সরকার তো ফ্রিল্যান্সারদের উপর কর মকুফ করেছে । না সেই কর্মকর্তা কোনভাবে বুঝতে নারাজ। সে ফ্রিল্যান্সার কি সে টাও জানে না ।আগের কর্মকর্তারা ভুল করে ‘কর’ নেই নি বলে সাফ জানিয়ে দেয় । এবং গত ১ বৎসরের সব বকেয়া কর জমা দিয়ে টাকা উত্তোলন করার কথা বলা হয়। যে করের কথা বলা হচ্ছে সে করের টাকার পরিমাণ ৫ লক্ষাধিকের ও বেশী হবে।
উল্লেখ্য: ইসলামী ব্যাংকের কয়েকদিন পর পর কর্মকর্তার পরিবর্তন হয়। আগের অফিসার থাকা কালীন এই প্রবলেম হয়নি।এই সমস্যা টি হয় ইসলামী ব্যাংক ভি,আই, পি রোড কাকরাইল শাখায়।

এই সমস্যা এক মাত্র ইসলামী ব্যাংক এই বেশী হচ্ছে বলে বিভিন্ন ফ্রিল্যান্সারদের কাছ থেকে জানা যায়। এবং বিভিন্ন গ্রুপে ইসলামী ব্যাংকের মাধ্যমে টাকা ট্রানজেকশনের কথা নিষেধ করা হচ্ছে।
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের গ্রাহকদের সাথে খারাপ আচরণের কথা প্রায় শোনা যায়।যদিও গ্রাহক রা এই সব বিষয়ে কখনো প্রতিবাদ করেনি। গ্রাহকদের বিভিন্ন নিয়মের বেড়াজালে হয়রানি করা হয় ।অন্নের চেক নিয়ে টাকা উত্তোলনের বিড়ম্বনার এক অনন্য দৃষ্টান্ত ইসলামী ব্যাংক।

সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৫
১১টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×