
এলো রে ঈদ ও ভাই এলো রে ঈদ
ঈদ-উল-আযহা-তে খুশি ত্যাগের সহিত।।
গরু-খাসি কুরবানীতে ত্যাগের মহিমা খুজে
মনের পশু রেখে মনে বনের পশুকে
জবাই করিয়া তুমি বানাইলা ঈদ।।
অহংকার দম্ভ ভরে কালো টাকা সাদা করে
লক্ষ টাকার উট কিনিলা জবাই করিতে
মনের পশুটি ও ভাই হলোনা খরিদ।।
হাড়-মাংশ চায়না খোদা জবাই হলে মনের ক্ষুধা
নফসানিয়াত করে জুদা পান করো প্রেম সুধা
আত্মবলি হলে হবে কুরবানী ঈদ।।
(০৩/১০/২০১৪)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



