প্রথমেই বলে রাখি আমি কোন দলের নই । আমি সাধারন খেটে খাওয়া মানুষ । ইংরেজিতে যাকে বলে "হ্যান্ড টু মাউথ পিপল " সো কোন বিশেষ এক দলের হয়ে চাটুকারিতা করার কোন প্রশ্নই আসে না । কোন বিশেষ রাজনিতিক দলের চাটুকারিতা তারাই করবে যারা সে দলের থেকে কিছু পায় । তারায় দলের বিরুদ্ধে সত্য কথা বলতে সংকোচ বোধ করে । এর কারন তারা সে দলের নিকট দায়বদ্ধ । সে ক্ষেত্রে আমি স্বাধীন ।কারন আমি "মাঙ্গ পাবলিক" আর এ কারনেই সব দলের অনেক নেতা কর্মী দের সাথে আমার সখ্যতা রয়েছে।আমার ভাবতে অবাক লাগে , যখনই কিছু সত্য কথা কোন দল বা সংগঠনের বিরুদ্ধে যায় তখনই তারা বাক্তি আক্রমন শুরু করে ।বছর খানিক আগে আমি শিবির জামাতের বিষয়ে একটা পোষ্ট দিয়েছিলাম । যা আমার টাইম লাইনে এখনো আছে।অনেকে তা রিমুভ করার কথা বললেও আমি তা করিনি। তাতে অনেক শিবির সমর্থক আমাকে ভৎসসনা করেছিল ।বলেছিল আপনি এসব কি লিখেন ব্লা...ব্লা... ব্লা...
তখন আওয়ামি সমর্থকেরা হাতে সরিষার তেল দিয়ে তালি বাজিয়ে ছিল ।আমাকে সাধুবাদ জানিয়েছিল অনেকে । অনুরুপ ভাবে বি এন পি ও কিছু কিছু কর্মীরও আচরন একি রকমের।এটা খুবই বিরক্তি কর ।সত্যিকারের আন্দোলনকারীরা সমালোচনাকে ভয় পায়না । বরং তার মধ্য থেকে শিক্ষা খোঁজে ।চেষ্টা করে নিজেকে শুধরানোর ।
অনেকে বলে ভাই আপনি সব সময় দেশের নেগেটিভ বিষয় নিয়ে লেখেন কেন ? ভাল কিছু কি আপনার নজরে পড়েনা ?
ভাইরে,আমি কি "বি টি ভি" যে, আপনাদের মন তুষ্টির জন্য খুজে খুজে ভাল ভাল খবর গুলো আপনাদের শুনাব । মনে রাখবেন সমালোচনা দেশকে উন্নতির্ দিকেই নিয়ে যায় ।একটি দেশের সরকার কেন বিরোধী দলকে সাথে নিয়ে কাজ করতে চায়? কারন পার্লামেন্টে তার পক্ষে বিপক্ষে সমালোচক দরকার ।কিন্তু একটি দলকে বিরোধী দল বানিয়ে তার থেকে দেশ গঠন মুলক সমালোচনা আশা করা শুধুই হাস্যকর। সরকারি দলের তারিফ করার লোক অনেক থাকে তার আশে পাঁশে ।নিজের সমালোচনাকে যে দল ভয় পেয়ে এড়িয়ে চলে সেই আসলে স্বৈরাচার শাসকে পরিনত হয় ।এটা শুধু আমারই কথা নয় জ্ঞানীরাও তাই বলে ।আর দেশের পজেটিভ নিয়ে কথা বলিনা কে বলেছে ? বাংলাদেশ ক্রিকেটে অনেক উন্নতি করেছে।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



