somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা সাধারন জনগন চাই দেশে শান্তি ফিরে আসুক।আমরা দেখতে চাই সত্যিকারের সোনার বাংলা।।

০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধরুন সমাজ আপনাকে এক ঘড়ে করে রেখেছে । আপনি একটা মাটির ঘড়ে বসে আছেন একা। যে ঘড়ের একটি জানালা আর একটি দরজা আছে । কিন্তু পারিপার্শ্বিক নানা সমস্যার কারনে আপনি জানালা এবং দরজা খুলতে পারছেন না । তখন আপনি কি করবেন ? মুক্ত আলো বাতাসের আশায় নিচ্ছয় আপনি সেই মাটির দেয়াল ফুটো করবেন ।যাতে করে আপনি কিছু আলো বাতাস ভোগ করতে পারেন ।অনেক গুলো ফুটো করার পর দেখলেন সব ফুটো গুলো দিয়ে সাপ ঘড়ের ভিতর প্রবেশ করার চেষ্টা করছে । আর আপনি দুই হাত দিয়ে প্রান প্রনে চেষ্টা করছেন যে সাপ যেন ভীতরে না আসতে পারে । কিন্তু দুই হাত দিয়ে আপনি কয়টা সাপকে আটকাবেন ?

বর্তমানে সরকারের কর্মকাণ্ড আমার কাছে এরকমই মনে হচ্ছে । না আমি এখানে সরকারের দোষ ধরছিনা । এ ছাড়া তার আর কিইবা করার আছে । আমি হলেও ঠিক তাই করতাম । মুল কথা আগে নিজে বাঁচতে হবে । তা যে ভাবেই হোক । কথায় আছে না নিজে বাঁচলে বাপের নাম ।

বগুড়া শিবগঞ্জের এক পুলিশ দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হয়েছে । খবরটা শুনে খুব খারাপ লাগছে ।এর আগেও অনেক পুলিশকে হত্যা করা হয়েছে। যারা তাকে এবং সকল দায়িত্ব রত পুলিশদের হত্যা করেছে আমি তাদের প্রতি ঘৃণা জানাই ।সরকারের তরফ থেকে পারমিশন মিলেছে যে, এখন থেকে পুলিশ আক্রান্ত হলে গুলি চালাতে পারবে । এটা আর নতুন কি ? এটা তো অনেক আগে থেকেই হয়ে আসছে । এই পারমিশনের ফলে কি পুলিশের নিরাপত্তা বাড়বে ? বরং আরও চোরা গুপ্তা হামলা হবে । তাতে পুলিশের নিরাপত্তা আরও তলানিতে গিয়ে পরবে ।

আসলে জনগণের চাপা ক্ষোভ বন্দুকের গুলি দিয়ে দমন করা যায়না ।যদি তাই হত তবে ফিলিস্তিনের জনগন ইসরায়েলের ভারি গোলা বারুদের সামনে শুধু মাত্র পাথর দিয়ে মোকাবেলা করার সাহস দেখাতোনা। জনগণ এর ভোটের দারা নির্বাচিত একটা পরিষ্কার সচ্ছ সরকারই পারে কেবল এই অশান্তির অবসান ঘটাতে ।আমরা সাধারন জনগন চাই দেশে শান্তি ফিরে আসুক ।কোন দলের থেকেই আমরা জ্বালাও পোড়াও , খুন ধর্ষণ , হরতাল দেখতে চাইনা । আমরা দেখতে চাই সত্যিকারের সোনার বাংলা।।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

ব্লগার হিসেবে আপনার স্ট্র্যাটেজি কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬



গত আড়াই দিনে, অর্থাৎ, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১০-তে ব্লগার ওয়াদুদ সোহেল মোল্লা থেকে শুরু, এরপর থেকে আজ ১৩ সেপ্টেম্বর, ২০২৬, সময় বিকাল ৪টা ৪২... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

×