নীল অনুতাপ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
একদিন হল কী যে
ঝুমঝুম বৃষ্টিতে ভিজে
চলে গেছি একা একা
নীল জল পাহাড়ের পাশে।
পাড়ি দিয়ে হলুদের বন
সবুজের ঘন শিহরণ
একদিন হল কী যে
পিছু ফেলে ভয় ছমছম
সুর তোলা ময়ূরের নাচে
কুহেলির সুরভাঁজে
পৃথিবীর রঙ সব ভুলে
চলে গেছি নীল মেঘেদের কাছে।
ফিরে এসে সেই থেকে
মন কাঁদে প্রাণ কাঁদে
ভুলে যাই জীবনের মিঠে রোদ
খুঁজি তাকে লীন নীলপথে।
কাছে আসে চলে যায়
ধরা সেকি দিতে চায়
দিন যায় নীল অভিমান রাগে।
বেলা শেষ হয়ে এলো প্রায়;
জীবনটা তাই অবশেষে
নীলজ্বরে ওঠে খুব কেঁপে
বৃষ্টির দিন তবে শেষ হয়ে এলো-
ভরা মন নীল অনুতাপে।
সেই নীল এই নীল মাগো
কত ভেদ একবার ভাবো
নীল ক্ষত জীবনের ব্রত
সুগভীর নীলে তবু তুমি যেন থাকো।
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ২০৪

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন
এ আই নিয়ে ভাবনা

গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।
গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।
এই... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - বন্ধু

দুই পৃথিবী

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।