বাহির দরজায় একটা মৃত
জোনাকীকে ঘিরে বাচ্চারা হাহাকার করছিল
আমি ভেতর ঘরে ব্যস্ত
খুন্তি নাড়তে নাড়তে ত্যক্ত গৃহিণী
বাচ্চাদের তিরষ্কার করেছিল
মারা গেছে তো একটা জোনাকী
অত আল্লাদের কী
হয়ত জোনাক তার কাঁদতে কাঁদতে হন্যে হয়ে উঠেছিল
সশরীরে গেলে জোনাকের সংসারে
মুখরা এই নারীটিরও শরীরে খেলে যেত বেদনার কাঁপুনি
শুধু বাচ্চারা অত ভেতরটা ভেবে দেখেনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


