somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা সেই সে জাতি

১৩ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা সেই মহান জাতি, যাদের আছে গৌরবোজ্জল অতীত। যাদের ৫২ র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১, ৯০ এর মত সঙ্ঘবদ্ধ আন্দোলন আর বিজয়ের ইতিহাস আছে। আমরা সেই জাতি যাদের গর্ব করার মত সোনার টুকরো সন্তানরা আছে। আমরা সেই জাতি, যারা মাতৃভুমির জন্য জীবন দিতে পারে...আমি এতক্ষন অতীতের কথা বলছিলাম। যা আমাদের পূর্ব-পুরুষরা করে গেছেন। যা আমাদের শুধুই অতীত...

এবার আসি আমাদের প্রজন্মে। আমরা শুধুই ফলভোগী কাপুরুষ। বাপের মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের পর এখন আমরা দাদার সার্টিফিকেটও ভাঙ্গিয়ে খেতে চাওয়া জাতি। আমরা তাজরীন ফ্যাশান আর রানা প্লাজার গণ-হত্যা দেখে অভ্যস্ত জাতি। আমরা সামান্য খারাপ খেললে খেলোয়ারের বোন-বউ নিয়ে নোংরা মন্তব্য করা জাতি। আমরা একটা মহান আন্দোলনকে রাজনীতি আর বিরিয়ানীর প্যাকেটে ভরে নস্যাৎ করা জাতি। আমরা সেই সে জাতি যারা বিশ্বজিৎ, অভিজিৎ, ফেলানি, রাহেলাদের হত্যার নৃশংসতা, পাশবিকতা দেখেও চুপ করে ছিলাম। খুনীরা খুনের অজুহাত খুঁজে নেয় আর আমরা গা বাঁচানোর। আমরা সেই মহান জাতি যারা শুধুমাত্র আনন্দ পেতে ১৩ বছরের শিশুকে পিটিয়ে, খুঁচিয়ে মেরে ফেলতে পারি।

হয়তো বলবেন কেন “আমরা” বলছি?? আমরাতো খুন করিনি। আমরা তখন ধারে-কাছেও ছিলাম না। তাদের জন্য আমার উত্তর হল “অন্যায় যে করে আর অন্যায় যে সহে...তব ঘৃনা যেন তারে তৃণ সম দহে...”। আমরা পুলিশের লাঠির ভয়ে, সন্ত্রাসীদের রগ কাটার ভয়ে, সন্তানের অনিশ্চিৎ ভবিষ্যতের ভয়ে চুপ করে থাকি। চোখ, কান আর জিবে তালা মেরে ভাবি এই দায়িত্ব আমার না। শুধু ১ বার ভাবুন, সন্তানকেই যদি বাঁচাতে না পারি...হত্যার বিচার না পাই...এই জীবন রেখেই বা কি লাভ?? আজ ১ বুক খালি করে রাজন চলে গেছে। কাল আপনার-আমার বুকও খালি হতে পারে। ঘরের কোনে আর লুকিয়ে থাকবেন না। আসুন রাজপথে, প্লিজ অতীত গৌরব না ঘেটে আসুন গৌরব অর্জন করি। সন্তানকে বুকে নিয়ে ১ রাত শান্তিতে ঘুমানোর ব্যবস্থা করি...।
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৫ সকাল ১০:৩৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৫

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

×