somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সৌভিক শহরের রাত্রিকথন

১৮ ই জুলাই, ২০২০ রাত ২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছেঁড়া ঘুড়ি গুলো রাত্রির বাতাসে হারিয়ে যাচ্ছে উড়ে,
বাতিঘরের মতো একা দাড়িয়ে অলঙ্কার উৎকীর্ণ মিনারে,
একটা গীতবিতানের পাতা হারালো সমুদ্র হয়ে!
মায়াবী ভাষণে বায়োস্কোপের মতো পুনুরূত্থিত রিলে,
বর্ণময় মৎস্যকন্যা; আকর্ণ হাসি জুড়ে নিয়ে তার টোল-
পড়া গালে, বলে দিল অনায়াসে- সেতো মানবী নয়!
টেবিলে প্লাস্টিকের ফুলে গুঁজে রাখা বৃদ্ধ সিগারেটের-
বহ্নির মধুময় লেকে ডুবে যাওয়া দেখে ভাবছি এখনো,
তবে কি রুপালী জলের ছায়ায় মানবী ছিলনা কখনো?
বারবার স্পর্শ দিয়ে অবাস্তবের চোখে হাত রেখে ভুলে,
জঠরে ক্ষুধার পাসপোর্ট নিয়ে ডোরাকাটা সাপগুলো,
নেমেছে মিছিলে! তবু প্ল্যাকার্ডে লেখা-
শঙ্খচূড়েরা ফিরে যাবে নিঃশর্ত ভালোবাসা পেলে!
ক্লান্ত হাস্যরসের তন্দ্রা ভেঙ্গে অনন্তস্পর্শী চিৎকার কার?
ভালোবাসা খুঁজো না বেকার; চোরাপথে বন্ধ রেখেছে-
সমস্ত আমদানি! ভুয়ো মাল গুঁজে দিলে ট্যাকে, পুরোটা-
জীবন কেটে যাবে জেলে! ওয়াইনের গেলাসে জমা-
অপরিশুদ্ধ পানি! তাতে পরিপূর্ণ কীটের কিলবিলে সন্ত্রস্ত-
উন্মাদ কবি ভাবে এরচেয়ে তো বিশুদ্ধ ছিল জমা মদ,
অবিশ্বস্ত ক্ষারে পুড়ে ইদানীং রাস্তায় হাঁটেনা সুবোধ!
মৃত পূর্ণিমা নেড়েচেড়ে চলে গেলো কেউ! এই শহর-
পেয়েছে ভয়, অচিন পাখি কোলে নিয়ে বসে শিশিরস্নাত-
ফাকা ফুটপাথে, কে যেন লাগাচ্ছে ধূসর পালক তাতে!
লাল নীল কাগজের বাতি পায়ে পায়ে উড়ছে জানালায়,
এখনো চুলের ঢালে ঢাকা তার মুখ; এলোকেশে ফুটে-
আছে নিয়নের বাতি! উচ্ছল গ্রীবায় উড়ন্তপ্রায়-
সে কি পুরাণের পরী অথবা মানবী? নির্বাক ভাষার অব্যয়!
প্রাজ্ঞ অতীত, দোলাচলে বর্তমান, অস্পষ্ট ভবিষ্য,
প্রয়োজন নেই উত্তর! আজ শুধু ধ্রুপদী চলচ্চিত্রের মতো-
একটানা অনন্ত রাতে লেগে থাক তার অবয়ব!
তালাবদ্ধ থাক গুমঘরে সমস্ত বিতর্ক ছোঁয়া ধারাভাষ্য!

ছবি কৃতজ্ঞতাঃ ইন্টারনেট
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০২০ রাত ২:৩৩
৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

ইসলামী ব্যাংক - সবার ভাবী !

লিখেছেন ঢাকার লোক, ১৭ ই জুন, ২০২৬ রাত ৯:০৬

বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

×