somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পশ্চাদপসরণ

২২ শে আগস্ট, ২০২০ সকাল ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অন্ধকারকে নিয়ে অনেক বেশি নাড়াচাড়া করি বলে,
আলোরা কি পালিয়ে গেলো?
আজকাল নিঊজ চ্যানেলে বলে,
যাদুর প্রদীপ ঘষা দিলে দৈত্য আসেনা আর,
সেও মানুষের মতো ভাড়া খাটে মজুরীর বিনিময়ে!
দানবেরা অজ্ঞাতবাসে গিয়েছে,
মানুষেরা কবে থেকেই নিজের আড়ালে লুকিয়ে পড়েছে!
এখন শুধু অন্ধকার আছে! কি নিয়ে ভাবব বলোতো?
সব নশ্বরতাকে অতিক্রম করে মহাযুদ্ধেরা অমর-
হলোনা তো!
ম্যানিফেস্টোর দাম্ভিক শব্দরা বলেছিল-
মৃত্যু মানে অমরত্বের সোপান! কি সুতীব্র মিথ্যা,
একশো বছর ধরে করে যাচ্ছি পান,
এখন বিষক্রিয়ার সময়!
সাঁজোয়া যানের উপর বসা সৈনিক ভেবেছিল-
ফিরবে আবার বাড়ি!
স্ট্যালিনগ্রাদের আকাশে সাদা সাদা বকপাখি দেখে,
ভেবেছিল ফিরে যাবে; তবুও হয়নি ফেরা!
নরম্যান্ডির উপকূলে তার লাশ পড়ে আছে,
চেনাই যায়না! বিচূর্ণ খুলিতে স্বপ্নেরা সমাহিত,
মানুষেরা বুঝি এভাবেই মরে যায়?
সেগুনের বনে, পলাশের লালে, সাভানার ছায়ায়!
দার্জিলিং এর শীতল মলের কোণায় কোণায়,
মরে থাকে ধুতুরা ফুলের মতো সাদা সাদা বক!
অশ্রুত রাগিণীর সাথে নুপূরের শব্দ প্রভাতী বেদীতে বাজেনা
দিনের শেষে,
প্রাচীন মৃত্যু খড়গের মতো দেবীর হাত থেকে খসে এসে,
গলার কন্ঠনালী কেটে সব করে দিল সাফসুতরো,
সেই একই মঞ্চে সবাই নিহত হয়েছিল কিংবা হবে,
আজ কাল পরশু অথবা পরের দিন পরাভূত যৌবনে!
তবু মাঝে মাঝে উড়ে গেলে বকপাখি,
কলমির লতাটা অজান্তে দুলে উঠে কিশোরীর মতো,
দুই একটা শিশিরের ফোঁটা গড়িয়ে গড়িয়ে পড়ে,
অনাদৃত গুল্মের আস্তরণের উপর!
আজো কিছু যাযাবর ঘাসফড়িঙের শরীরে সবুজ ছিটা দেখে-
ভাবে ফিরে যাবে বাড়ি! আসলে কি বাড়ি আছে?
নীলের মত্ত স্রোত থেকে আড্রিয়াটিক সাগরের ডোবা মন্দিরে,
কোথাও তো ছিলনা ঘর,
ছিলনা নিজস্ব পাখি কাকডাকা ভোরে!
বিস্মৃত স্মৃতিতে জাহাজ ভরা লাশের স্তূপ নিয়ে,
আমরা প্রতিনিয়তই পলায়নরত!
আমরা এখনো দ্রুতগামী যুদ্ধবিমানের মতো,
পলায়নরত!
তবুও অরূণা সাহারার গুহায় উন্মত্ত স্বপ্ন এঁকেছি জানো,
ছোট্ট ঘরে নাচানাচি করছে প্রমত্ত গঙ্গা!
লোভনীয় চাঁদটা চিরকালই শিকার সীমার উর্ধ্বে ছিল,
খাঁচায় আটকাতে পারিনি কখনো!
তবু এখনো কাব্যের পংক্তিতে তাকে রাখি বেঁধে,
শুধু তোমার জন্য!

ছবি কৃতজ্ঞতাঃ ইন্টারনেট থেকে সংগৃহীত।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০২০ সকাল ১০:১৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত খারাপ, তবে নিমন্ত্রণ পত্র ভালো

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩৫



দুই ঘণ্টা বিমানবন্দরে বসিয়ে রাখা হয়েছে, প্রবেশও করতে দেয়নি। তারপরও ঘোষণা দিলেন - আবার আমন্ত্রণ পেলে যাবেন।

ভারতবিরোধী কথা বলা ছিলো তার রাজনৈতিক স্ট্যান্ড পয়েণ্ট, কারো কাছে নতি স্বীকার করবো... ...বাকিটুকু পড়ুন

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

×