somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবুজ বৃক্ষ পালালো কোথায়

২৯ শে নভেম্বর, ২০২৫ ভোর ৫:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি নতুন কোন চারা গাছ জন্মাতে দেখিনি,
তবে সতেজ বৃক্ষকে ধীরে ধীরে মরে যেতে দেখেছি।
কিভাবে সবুজ পাতা ধূসর শীতে বিবর্ণ বাদামী হয় ধীরগতি চলচ্চিত্রের সাথে,
সবুজ শিরায় নেমে আসে জন্ডিসের মতো হলুদ আঘাত,
প্রতিটি কোষে কিভাবে নেমে আসে নিঝুম সন্ধ্যা,
খুব কাছে বসে থেকে তা দেখে যাচ্ছি।
যেসব বৃক্ষ ছিল আমাদের বাগানে, ঝুল-বারান্দায়, উঠানের পার্শ্ববর্তী বনে,
তারা কাউকে না জানিয়েই মরে যাচ্ছে আনমনে,
অঘ্রাণের গেরুয়া বিকালে কেউ কেউ চলে যাচ্ছে, অনেকে কর্কশ পৌষের শীতে হারিয়ে ফেলছে
শেষ পাতাটিও,
যে বর্ষায় ভিজে যায় মাটি তার কোমল স্পর্শেও খসে যাচ্ছে অনেকের শরীর,
যেসব বৃক্ষদের আমি দেখেছি পূর্ণিমায় সারারাত এলোমেলো বাতাসে এলিয়ে দিত শরীর,
এখন পূর্ণ জোছনার রাতেও তারা নীরব হয়ে যাচ্ছে,
শরীর হয়ে পড়ছে নিস্তরংগ,
কুকড়ে আসছে তাদের শাখা-প্রশাখা, নেতিয়ে পড়ছে পাতা,
অনেকটা পক্ষাঘাতে আক্রান্ত মানুষের মতো!
বৃক্ষেরা মরে যাচ্ছে অথচ ফেলে রাখা টবে, নিড়ানো ক্ষেতে, পলিপড়া নীচু জমিতে
কোন চারাগাছ জন্মাতে দেখছিনা,
সম্ভাব্য সমস্ত ভূমি উষর। একটা মরুভূমি এগিয়ে আসছে দ্রুত,
শ্রাব্য শব্দের চেয়েও তীব্র গর্জনে, আলোর চেয়েও অধিক গতিতে সমস্ত ভৌত নিয়ম ভেংগে
এগিয়ে আসছে,
অথচ আমি নতুন কোন বৃক্ষকে জন্ম নিতে দেখছিনা।

সবুজ বৃক্ষদের মৃত্যুর পর তাদের বাকলে, নির্জীব শরীরে, ভাস্কর্যমন্ডিত গোড়ালির মূলে
বিমূর্ত ছবির মতো যেসব ছত্রাক জন্ম নিয়েছিল,
তাদেরকে সবুজ বৃক্ষের পুনর্জন্ম ভেবে গল্প জমাতে গিয়ে দেখেছি,
মৃতভোজী পরজীবিরা কিভাবে নিরামিষাশীর ছদ্মবেশ নিয়ে বাঁচে,
গল্পের অভিনয়ে মুখ নাড়িয়ে চলে কিন্তু কোন শব্দ উচ্চারিত হয়না,
শব্দ উচ্চারিত হলেও তার কোন অর্থ থাকেনা!
আমি কয়েক হাজার বছর কান পেতে থেকেছি, কিন্তু নতুন সবুজ বৃক্ষের কন্ঠস্বর
আর খুঁজে পাইনি।
সুশোভিত গাছ বলে ওরা যাদের পঠিয়েছিল,
কয়েকদিন নিয়মিত পরিচর্যা শেষে টের পেয়েছি- তারা প্লাস্টিকের নিঁখুত আর্টিফিসিয়াল ট্রি
ফুলগুলো এতো জীবন্ত যে মৌমাছিও এসেছিল ভুলে,
কিন্তু প্রকৃত বৃক্ষের মতো সে মাটি জলের সাথে কথা বলতে পারেনি,
আমারে হাতে ছড়িয়ে দিতে পারেনি তার অদৃশ্য স্পন্দন।

সমস্ত সবুজ বৃক্ষ মৃত ভেবে এখন আর অপেক্ষা করিনা কোন চারাগাছের জন্মের,
আমি বৃক্ষদের বিলুপ্তি মেনে নিয়েছি।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০২৫ ভোর ৬:০৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলীগ ও তার রাজনীতির চারটি ভিত্তি, অচিরে পঞ্চম ভিত্তি তৈরি হবে।

লিখেছেন নূর আলম হিরণ, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯০

লিখেছেন রাজীব নুর, ০১ লা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৯



আমাদের ছোট্র বাংলাদেশে অনেক কিছু ঘটে।
সেই বিষয় গুলো পত্রিকায় আসে না। ফেসবুকেও আসে না। অতি তুচ্ছ বিষয় নিয়ে মানুষ মাতামাতি করে না। কিন্তু তুচ্ছ বিষয় গুলো আমার ভালো... ...বাকিটুকু পড়ুন

কঠিন বুদ্ধিজীবী

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা মে, ২০২৬ রাত ৮:৪৪




বুদ্ধিজীবী হওয়া এখন খুব কঠিন কিছু না- শুধু একটু সুন্দর করে কথা বলতে পারলেই হলো। মাথার ভেতর কিছু আছে কি নেই, সেটা বড় বিষয় না; আসল বিষয় হলো,... ...বাকিটুকু পড়ুন

শেষ বিকেলের বৃষ্টি

লিখেছেন রানার ব্লগ, ০১ লা মে, ২০২৬ রাত ১০:৩৭


বিকেলের শেষে হঠাৎ বৃষ্টি নামলে
জানালার ধারে দাঁড়িয়ে ছিলে চুপ,
তোমার ওমন ঘন মেঘের মতো চুলে
জমে ছিল আকাশের গন্ধ,
কদমফুলের মতো বিষণ্ন তার রূপ।

আমি তখন পথহারা এক নগর বাউল,
বুকের ভেতর কেবল ধোঁয়া... ...বাকিটুকু পড়ুন

মরহুম ওসমান হাদীর কারণে কবি নজরুলের জনপ্রিয়তা বেড়েছে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা মে, ২০২৬ দুপুর ২:৫৯


ইনকিলাব মঞ্চের জাবের সাহেব মাইকের সামনে দাড়িয়ে যখন বললেন , শহীদ ওসমান হাদীর শাহাদাতের উসিলায় নাকি এদেশের মানুষ আজ কবি নজরুলের মাজার চিনতে পারছে, তখন মনে হলো... ...বাকিটুকু পড়ুন

×