somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্বীপাত্ব

১৭ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যখন অস্ট্রিচের মতো সারি সারি গাড়ি,
নদীর বুকে ঢেউ ভাঙা ফেরি
ছুটে যায়—গন্তব্য শহরের চিরচেনা বাড়ি।
ক্লান্তি নামে ল্যাম্পপোস্টের চোখে একই দৃশ্য দেখে
তখন আমার ঘুম ভাঙে,
ক্লান্তিগুলো নেড়েচেড়ে রেখে দিই পাশের টেবিলে।

রক্তসঞ্চালনের চাপ মেপে টের পাই স্ফিগমোম্যানোমিটারে—
এই উত্তাপ, তীক্ষ্ণ হুইসেল কিছুই আমার নয়।
পিচঢালা পথে যে ছাপ গিয়ে রেখেছে আমার পায়ের চাপ,
তাও মিশে গেছে কিছু হায়েনার ভিড়ে;
পরিচিত বলে কিছু নেই চরাচরে।
আমি তখন হয়তো তোমার কাছে ফিরে যেতে চাই।

শীতের সন্ধ্যায় মিশে যায় মগে এসপ্রেসো, লাতে, কাপুচিনো,
হালকা ধোঁয়ায় নিজের আঙুলগুলো বড় অচেনা মনে হয়,
যেমন অচেনা লাগে কুঠিবাড়ির দেয়ালে রবিঠাকুরের লেখা গান।
সেভাবেই শহরটা ক্রমশ ভেসে যেতে থাকে
একটি পরিচিত বারান্দার দিকে।
সেখানে তোমার স্নিগ্ধ হাতে শুয়ে টাইগার ফার্ণ
জুড়ায় উত্তপ্ত প্রাণ।

রাস্তার কুকুরগুলো হয়তো চেঁচায় আত্মপরিচয় ভুলে যাওয়ার শোকে,
আমিও সেই শোকেই আক্রান্ত।
তাকিয়ে থাকতে থাকতে
আলগা বালির মতো ঝরে পড়ে
আমার অঙ্গপ্রত্যঙ্গ, স্নায়ু, মস্তিষ্ক।
তারপরেও ভোজবাজির মতো বেঁচে থাকি,
অজাইম্যান্ডাইসের মতো নিজের ধ্বংস দাঁড়িয়ে প্রত্যক্ষ করি,
তখনো হয়ত তোমার কাছে ফিরে যেতে চাই।

হেঁটে যাচ্ছিলাম জিরাফ, জেব্রা, বুনো ঘোড়াদের সঙ্গে।
পেরিয়ে গেল পেছনের বনভূমি, জলাভূমি—
এখন চারদিকে মরুভূমি।
কোথায় দাঁড়াইনি আমি?
সমতলে জল ছিল, বনভূমি জুড়ে ছিল
হাঙরের দাঁতের মতো শ্বাসমূল।
বসতি স্থাপনের মতো শক্ত ভিত্তি ছিলনা কোথাও।

যে সমস্ত জমি আমি পেয়েছি উত্তরাধিকার সূত্রে,
তার পুরোটাই বন্ধ্যাভূমি।
শিরা কেটে রক্ত ঢেলেছি—তাতেও ফসল ফলেনি।
সহযাত্রী পশুদের মরদেহ একে একে পুঁতে রেখেছি,
তবুও কোনো চারা মেলেনি চোখ।

এখন দ্বীপের মতো ভেসে যাই মহাসাগরের বুকে,
রুক্ষ রোদে লবণের নোনা স্বাদ।
কোথায় যাচ্ছি আমি, কে জানে—
হয়ত এখনো আনমনে তোমার দিকেই হেঁটে যাই।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:০৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিজিবিজি নদীর ধারে খাদ্যমেলা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০১ লা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৪

হিজিবিজি নদীর ধারে খাদ্যমেলা
.................................................................



শামুক ভাইটি দিল ছুট,
পায়ে তাহার নাইকো বুট।
হোঁচট খেয়ে থাবড়া,
মাছের নাকে কামড় বা!

মাছটি বলে, "কী আপদ!
ছাড়ো আমার এই পথ।
"ফ্যাঁকফ্যাঁকে সব বুদবুদ,
ছুটলো তারা কুদকুঁদ।

ব্যাঙ ও মাছি,... ...বাকিটুকু পড়ুন

চেনা অচেনা জীবন

লিখেছেন সামিয়া, ০১ লা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১২



ঝড়ের কাছে হেরে যাওয়া গাছ,
শুকনো পাতার মতোই ঝরে পড়ে।
আমি শিকড়ে বেঁধেছি বাসা,
তাই তো দাঁড়িয়েছি ঝড়ের পরে।

একলা রাতের নীরব জানালায়,
কত অশ্রু ভোরের আগে শুকায়।
শান্তি নামে শব্দহীন এক পাখি,
যখন মানুষ নিজেকেই খুঁজে... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সমস্যা ও সমাধান

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০১ লা আগস্ট, ২০২৬ রাত ৮:১৬


ছবি-১

চলার পথে অনেকেই হয়তো মোবাইল ফোনে ব্লগ পড়তে বা দেখতে গিয়ে বিপত্তির সম্মুখীন হচ্ছেন। সাধারণত মোবাইল ফোনে যারা ব্লগ পড়েন তাদের ব্লগের লেখা পড়তে ও ব্লগের লেখা সহ ছবি... ...বাকিটুকু পড়ুন

কিছুই ভাল্লাগে না আজ তবু সময় বয়ে যায়

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ৭:০৮


কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।

বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র... ...বাকিটুকু পড়ুন

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

×