somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আক্রান্ততা

২২ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কেবলমাত্র দুঃখই সংক্রামক—
যখন চাঁদের আলো বামের কাঁধে রেখে
তুমি বুনোপাখির মতো দীর্ঘশ্বাস ফেলো,
আমিও তখন আক্রান্ত হই।
কালবৈশাখী উড়িয়ে নেয় আমের মুকুল,
আমি তোমাকে বাঁচাতে গিয়ে ধীরে ধীরে
তোমার দুঃখগুলো শুষে নিতে থাকি—
নীলকণ্ঠের মতো।

যখন আমার শীতঘুম দেওয়ার কথা,
পৃথিবীর শীতল রক্তের প্রাণীদের মতো
পশমি কম্বলের ওমের নিচে ঘুম দিতে গিয়ে,
যদি শুনি তোমার ফোঁপানো বিলাপ—
কোনো বরফস্নাত গির্জার পাশের কবরে
বোবা দাঁড়িয়ে থাকা সারি সারি ক্রুশের মতো,
তখন বিষণ্নতা ঘন কুয়াশা হয়ে
আমার কম্বলের ভেতরে চলে আসে।
আমি দু:খে সংক্রমিত হই–
সংক্রামক ইনফ্লুয়েঞ্জার মতো।

জীবাণুর মতো দুঃখ খুব দ্রুত ছড়ায়—
শিরায়, উপশিরায়, মস্তিষ্কে।
যখন তুমি একরাশ দুঃখ নিয়ে
এলোমেলো চুলে দাঁড়িয়ে থাকো
কাশবনে, মেট্রোপিলারের নিচে,
আমার হাতে ধরে রাখা রঙিন বেলুনগুলো
একা একা ফেটে যায় ঠুসঠাস।
মনে হয় অদৃশ্য বন্দুক করছে টার্গেট,
ম্লান হয়ে যায় আকন্দের বন, হ্রদ, সূর্যাস্ত—
আমি আবার আক্রান্ত হয়ে যাই।

তুমি যখন ট্র্যাজেডি উপন্যাস পড়ে
ছাদের কার্নিশে আনমনা হয়ে বসে ভাবো
হতভাগ্য নায়ক-নায়িকার যাপিত জীবন,
চুলের কুণ্ডলি বেয়ে দুঃখ নেমে আসে।
আমি তখন পাঠ্যবইয়ের কঠিন পরিচ্ছেদে
হঠাৎ বিষাদ খুঁজে পাই।
তোমার দুঃখ বিড়ালের মতো
গুটি গুটি পায়ে এসে
আমাকেও আঁচড়ে দেয়।

অথচ তোমার সুখ, আনন্দের সংকীর্তন
আমি তার আঁচ পাই না।
থাকে না সুখের সংক্রমণের কোন আভাস ,
শৈত্যপ্রবাহের মাঝেও সে দেয়না ওম।
তবে কি দুঃখের মতো
সুখ সংক্রামক নয়?
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১:০৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিজিবিজি নদীর ধারে খাদ্যমেলা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০১ লা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৪

হিজিবিজি নদীর ধারে খাদ্যমেলা
.................................................................



শামুক ভাইটি দিল ছুট,
পায়ে তাহার নাইকো বুট।
হোঁচট খেয়ে থাবড়া,
মাছের নাকে কামড় বা!

মাছটি বলে, "কী আপদ!
ছাড়ো আমার এই পথ।
"ফ্যাঁকফ্যাঁকে সব বুদবুদ,
ছুটলো তারা কুদকুঁদ।

ব্যাঙ ও মাছি,... ...বাকিটুকু পড়ুন

চেনা অচেনা জীবন

লিখেছেন সামিয়া, ০১ লা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১২



ঝড়ের কাছে হেরে যাওয়া গাছ,
শুকনো পাতার মতোই ঝরে পড়ে।
আমি শিকড়ে বেঁধেছি বাসা,
তাই তো দাঁড়িয়েছি ঝড়ের পরে।

একলা রাতের নীরব জানালায়,
কত অশ্রু ভোরের আগে শুকায়।
শান্তি নামে শব্দহীন এক পাখি,
যখন মানুষ নিজেকেই খুঁজে... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সমস্যা ও সমাধান

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০১ লা আগস্ট, ২০২৬ রাত ৮:১৬


ছবি-১

চলার পথে অনেকেই হয়তো মোবাইল ফোনে ব্লগ পড়তে বা দেখতে গিয়ে বিপত্তির সম্মুখীন হচ্ছেন। সাধারণত মোবাইল ফোনে যারা ব্লগ পড়েন তাদের ব্লগের লেখা পড়তে ও ব্লগের লেখা সহ ছবি... ...বাকিটুকু পড়ুন

কিছুই ভাল্লাগে না আজ তবু সময় বয়ে যায়

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ৭:০৮


কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।

বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র... ...বাকিটুকু পড়ুন

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

×