
"ঢাল ছেড়া এই বইয়ের সাগর পাড়ি দিবো রে ।
আমরা কজন ছাত্র পাজি বই ধরেছি
ধৈর্য্য ধরে রে . . .
ঢাল ছেড়া এই বইয়ের সাগর পাড়ি দিবো রে ।
জীবন কাটে পড়ে পড়ে
ঘুমের মায়া সাঙ্গ করে ।
জীবনের সাধ নাহি পাই ।
ও ও ও . . . . .
খাট টেবিলের ঠিকানা নাই ।
দিন রাত্রি জানা নাই ।
পড়ারও সময় সঠিক নাই ।
জানি শুধু পড়তে হবে,
আইটেম ক্লিয়ার করতে হবে ।
কেন যে ফাঁকিবাজি রে . . .
ঢাল ছেড়া এই বইয়ের সাগর পাড়ি দিবো রে ।
জীবনের রঙ্গে মনকে টানে না ।
ফোনের ঐ কণ্ঠ কেমন জানি না ।
গ্রের ঐ চিত্র মনে পড়ে না ।
গাইটনও ভুলে কভূ দেখি না ...
বৈশাখের ঐ রুদ্র ঝড়ে আকাশ যখন ভেঙে পড়ে
ছেড়া ঢাল আরও ছিড়ে যায়
ও ও ও . . . . . .
হাত ছানি দেয় ক্লিয়ার আমায় ।
হঠাৎ কে যে ধমক শুনায় ।
দেখি ঐ স্যারে আমায় দৌড়ায় ।
তবুও ক্লিয়ার করতে হবে ।
কার্ডে আমায় বসতে হবে ।
আমি যে হতভাগা রে .... "
......
উৎসর্গঃ মেডিকেলে পড়ুয়া সে সকল 'হতভাগাদের' । যারা বর্তমানে প্রথম বর্ষে আছে , যারা অতীতে ছিল । আর যারা ভবিষ্যতে প্রথম বর্ষে পদার্পন করবে ।
কৃতজ্ঞতা স্বীকারঃ আপেল মাহমুদ
ছবিঃ ইন্টারনেট
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৮ রাত ১২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



