প্রথমে মনে হতো সাদা মেঘ তুমি
প্রথম প্রহরে ঠোট, চোখ বেয়ে আসা আলোক শিখা,
দুপুর গড়িয়ে গৌধূলীতে আসে
কাজল কালো চাহুনি আদর মাখা।
পৃথিবীর আলো নিভে যায় বলে
একরাশ সাহস বুকে টেনে
তোমায় বলি, ভালবাসি।
প্রত্যাখ্যান করে যাবে চলে?
যাবে, মন যেতে চায় যতদূর !
আকাশ ক্যানভাসে আঁকবো
অবিকল তোমার মতন করে মুখাবয়ব।
মেঘের রং ফিকে হলেও স্তিমিত হবেনা তোমার রোদ্দুর
সে রাতের নক্ষত্রবিহীন নিবিড়
বাতাসের মতন সঞ্চারণ আজও ভাবায়
আজ যদি না হয়
কাল কি পাবো তোমার মন ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



