somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হেফাজতে ইসলামের কর্মসূচি ও মাঠপর্যায়ে আওয়ামী লীগের বার্তা

০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হুঁট করে উঠে আসা হেফাজতে ইসলামের কর্মসূচি নিয়ে যে সমস্যার তৈরি হল, তা দূরবর্তী একটি প্রভাব তৈরি করবে, যা আওয়ামী লীগের জন্য খুব একটা মঙ্গল বয়ে আনবে বলে মনে হয় না। এ কর্মসূচির অভ্যন্তরে সুযোগসন্ধ্যানী কেউ কেউ নানা অজুহাতে অন্তর্ঘাত সৃষ্টির পায়তারা যে করে নি বা করবে না, তা না। কিন্তু পায়তারার অজুহাতে হেফাজতে ইসলামের সঙ্গে সরকারের বারবার শর্ত প্রদানের প্রক্রিয়াটা এটা প্রমাণ করে দিল যে, সরকার তাদের প্রতি খুব একটা ইতিবাচক নয়।

যে সরকার ভুঁইফোড় শহুরে তরুণদের গণজাগরণ মঞ্চের জন্য সার্বিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারে: চার স্তরের নিরাপত্তা দিতে পারে; যেনতেন নয়, একেবারে বিরানির ব্যবস্থা করতে পারে; জল ও মল-বিয়োগের ব্যবস্থা করতে পারে; একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘ দিন বন্ধ থাকলেও কোনো টু শব্দটি পর্যন্ত উচ্চারণ করে না; সরকারি নেতারা পর্যন্ত সেখানে গিয়ে সংহতি প্রকাশের চেষ্টা করেছেন, অন্যদেরকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন, সেই সরকারই যখন তৃণমূলে সমর্থনপুষ্ট একটি অরাজনৈতিক সংগঠনকে শর্তের বেড়াজালে আবদ্ধ করে দূরে ঠেলে দেয়, তখন মানুষের মনে সন্দেহের দানা বাধা নিতান্ত স্বাভাবিক।

তরিকত ফেডারেশনসহ মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ এবং চরমোনাইর পীর সাহেব যদি নির্বিঘ্নে সমাবেশ করতে পারেন, তাহলে হেফাজতে ইসলামকে বাধা প্রদানের কোনো মানে হয় না। এই বাধা প্রদানের মাধ্যমে হেফাজতের সমর্থকদেরকে বিরোধী অবস্থানে ঠেলে দেওয়া হল, প্রকারন্তরে যা জামায়াতকেই শক্তিশালী করতে পারে বা করবে। সরকার হয়ত ভাবতে পারে, পীর সাহেবের যে বৃহৎ সমর্থন রয়েছে, ইতিমধ্যে হেফাজতের বিরুদ্ধে প্যাডসর্বস্ব কিছু ইসলামী দল ও পার্টিও বক্তব্য দিয়েছে, তারাই সরকারকে পরবর্তী নির্বাচনের বৈতরণী পারের নিশ্চয়তা দেবে, তাহলে ভুল হবে। হেফাজতে ইসলামের সঙ্গেই বৃহত্তর কওমিদের সম্পর্ক। গত নির্বাচনের বিজয়ে সে-সব বেসরকারি কওমি মাদরসার আলেম-ওলামার পারস্পরিক বিচ্ছিন্নতা আওয়ামী লীগের ভোট-বৃদ্ধিতে সহায়তা করেছিল। এবার চাপের মুখে সে-সব বেসরকারি কওমির আলেম-ওলামা আবারও ঐক্যবদ্ধ হবার অবকাশ পেল।

বারবার বলা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে, হেফাজতের কর্মসূচিতে জামায়াত-শিবির ও আঠারো দলীয় জোটের ইন্ধন আছে। থাকতে পারে। কিন্তু সে ইন্ধনকে ইতিবাচকভাবেও নস্যাৎ করা যেত। সরকারের দায় যেহেতু বৃহৎ, তাই সরকার এখানে উভয় কুল রক্ষার পদক্ষেপ নিলেও আওয়ামী লীগ দলীয়ভাবে ভিন্ন রকম অবস্থান তৈরি করতে পারত। শেষ মুহূর্তে এসেও আওয়ামী লীগ কর্তৃক হেফাজতকে কার্যকরভাবে সহায়তার পরিবেশ তৈরি করলে, সাপও মরত, লাঠিটাও অক্ষত থাকত। কিন্তু সরকারের অদূরদর্শিতায় লাঠিটা অক্ষত থাকলেও সাপটা বোধহয় মরবে না!

আওয়ামী লীগ এবং এর নানা অঙ্গ সংগঠন হেফাজতকে কৌশলগতভাবে সাহায্য করলে হেফাজতের কর্মসূচি যেমন সফল হতো, একই সঙ্গে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতাও বাড়ত। যদি অওয়ামী লীগ এ ঘোষণা দিত যে, প্রত্যেক জেলা থেকে যে বাসগুলো লংমার্চের উদ্দেশ্যে ঢাকা যাবে, এর নেতৃত্বে আওয়ামী লীগ না থাকলেও নেতাদের সঙ্গ দেবে। কিংবা পথে পথে নিরাপত্তা ও আপ্যায়নের ব্যবস্থা করবে আওয়ামী লীগ অথবা ঢাকায় প্রবেশের পর লংমার্চের নেতৃত্ব পর্যায়ের আলেমদের সঙ্গে সঙ্গেই তারা থাকবেন, তাহলে যে অন্তর্ঘাতের আশঙ্কা করা হচ্ছে, তা নস্যাৎ হয়ে যেত এবং হেফাজতে ইসলামের সঙ্গে কোনো রকমের দ্বন্দ্ব তৈরি হত না, দূরত্ব তৈরি হত না। মাঠ পর্যায়ের আলেমদের মাঝে যখন এ বার্তা পৌঁছাতো যে, আওয়ামী লীগ সরকার ধর্মবিরোধী নয়, আলেমবিদ্বেষী নয়, নাস্তিকবান্ধব নয়, তখন বিএনপি কোনোভাবেই এদেরকে বিভ্রান্ত করতে পারত না এবং এখানেই খালেদা জিয়ার রাজনৈতিক মৃত্যু ঘটত।

হেফাজতের লংমার্চের সকল কার্যক্রম সম্পন্ন হওয়ার একেবারে শেষপর্যায়ে যখন সরকারের পকেটস্থ সংগঠন সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সেক্টর কমান্ডার্স ফোরাম হরতালের ডাক দিল, তখন মাঠপর্যায়ে সাধারণ জনতার কাছে এমন বার্তা পৌছে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না যে, আওয়ামী লীগই তা করতে উদ্বুদ্ধ বা বাধ্য করেছে। কারণ, এ সমস্ত সংগঠনের নিজস্ব কোনো খুঁটির জোর নেই। এগুলো সবসময়ই আওয়ামী লীগের পায়ে ভর করে থাকে এবং আওয়ামী লীগের সম্মতি ব্যতীত কোনো সিদ্ধান্ত ঘোষণা করার সামান্য মুরোদও এদের নেই।

ব্লগাররা সরকারেরই সমর্থক। এরা কখনোই বিএনপি-জামায়াতকে ভোট দেবে না। কিন্তু এই ব্লগারদের দৌড় শাহবাগ পর্যন্তই। যারা হরতাল ডেকেছে, তাদের দৌড়ও এই শাহবাগ ও মিডিয়াপাড়া পর্যন্তই। মফস্বল পর্যায়ে হেফাজতের মোল্লা-মৌলবীরাই মোড়ল, এদের কথাই বিশ্বাসযোগ্য। তাই বলা ভাল, এখানে এসে সরকার শ্যাম-কুল দুই রক্ষা করতে গিয়ে চরমভাবে ব্যর্থ হয়েছে। মনে হচ্ছে, সরকার কুল হারাবে। কিন্তু এটা ভুলে গেলে চলবে না, শ্যাম শুধু মধুর কথাই বলতে পারবে, মিডিয়া মাতাতে পারবে; কার্যকরভাবে জনতাকে আকর্ষণ করতে পারবে না। জনতার সঙ্গে শ্যামের সম্পর্ক নিতান্ত নগণ্য।

আমরা যারা সব-সময়েই শান্তির প্রত্যাশী, সরকারের দিশেহারা ভাব দেখে বিমর্ষ হতে পারি। বিমর্ষ হয়ে পরবর্তী ঘটনাগুলো পর্যবেক্ষণ করতে পারি। তবে আপাত সবার জন্যই শুভ কামনা।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×