somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাহলে কোন চারটি পত্রিকা?

১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১। ‘দৈনিক আমার-দেশ’ পত্রিকার সম্পাদক গ্রেফতার হয়েছেন। কারো কাছে এ পত্রিকাটি সরকার-বিরোধী দৈনিক বিজ্ঞাপন জাতীয় একটা কিছু। তারা এর সম্পাদককে কোনোভাবেই সম্পাদক বলতে ও মানতে নারাজ। এর সংবাদ পরিবেশনেও তারা নানা ত্রু“টি সন্ধান করে থাকেন। আশা করি, এ গ্রেফতারে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। আর যারা অন্য পত্রিকার ওপর আস্থা হারিয়ে বা ধর্মীয় আবেগের খোরাক পেয়ে, একেই একমাত্র বস্তুনিষ্ঠ পত্রিকা হিসাবে গণ্য করে নতুন পাঠক হয়েছেন, তারা হতাশ হবেন। সমস্যা নেই, পৃথিবীতে একই সঙ্গে সবার আশা পূরণ হয় না। তারা একটু বয়সী হলে শেখ মুজিবের শাসনামলে সাংবাদিক নিপীড়নের স্মৃতি উদ্ধারের চেষ্টা করবেন। তবে বলা যাচ্ছে না, মাহমুদুর রহমানকে আল-মাহমুদের সঙ্গে তুলনা করা যাবে কি-না।

২। ৭১ পরবর্তী সময়ে আওয়ামী সরকারের প্রতিপক্ষ ছিল বাম ঘরানা দলগুলো। এদের সঙ্গে তখন সরকারের প্রতিযোগিতাটা ছিল অত্যন্ত কঠোর। অন্য কোনো দল তখন আওয়ামী লীগের মোকাবেলায় আসে নি বা পাল্লা দিতে পারে নি। হতে পারে সে পরিস্থিতি ও সক্ষমতা অপরাপর দলগুলোর ছিল না। এবারে আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ বিএনপি। জামায়াত হল ঝিয়ের মর্যাদায়, যাকে মেরে মেরে বউকে শেখানোর বাংলা বুলি প্রচলিত আছে। সে-কালের নিপীড়িত বামরা এখন আওয়ামী লীগের বন্ধু। বামরা যখন একে একে কোণঠাসা হয়ে পড়ে ছিলেন, উর্দি গায়ে পরেই জিয়াউর রহমান বহুদলীয় শাসনের আবরণে তাদের রাজনীতির মুক্ত আলো-বাতাসে নিয়ে এসেছিলেন। আজ যখন বিএনপি নিষ্পেষণ ও গ্রেফতারের শিকার, বামরা একেবারে নীরব। ক্ষেত্রে বিশেষে সরকারের এই আচরণের অংশীদার ও সমর্থক!

৩। তাহলে কি আবারও নতুন কোনো একদলীয় বা সমন্বিত একদলীয় শাসনের প্রতিরূপ দেখা দিতে পারে? ইতিহাসে, রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয়। বঙ্গবন্ধু যখন এই বাকশালী ব্যবস্থার দিকে গিয়েছিলেন, তখনও তার সামনে অসংখ্য যুক্তি ছিল। সামনে বর্তমান আওয়ামী লীগেরও নানা যুক্তি তৈরি হতে পারে। এখন অধিকাংশ বাম কলমযোদ্ধা আওয়ামী সরকারের সুবিধাভোগী। এ প্রবর্তিতব্য ব্যবস্থায় তাদের নগদ লাভের সম্ভাবনা আছে। তাই তারা নীরব বা নিষ্ক্রিয় ভূমিকা-ই পালন করবেন মনে হয়।

৪। যদি একদলীয় শাসনের প্রয়োজনই (?) দেখা দেয়, তৈরি হয়, তাহলে দেশে পত্রিকা কয়টি থাকবে? আগের মতো চারটি, নাকি সংখ্যা বাড়ানো-কমানো হবে। পাশের দেশ মায়ানমারেই তো এতোদিন পাঠকের সংবাদপত্র বাছাইয়ের কোনো স্বাধীনতা ছিল না। পৃথিবীর কিছু দেশে এখনো এমন অবস্থা বিরাজ করছে। আমরাও, না হয়, তাদের মতো হলাম! তাই যদি হয়, তাহলে আমরা অগ্রিম একটা জরিপ করতে পারি, যাতে স্পষ্ট হবে, সরকার কোন পত্রিকাগুলো চান বা চাইতে পারেন। শুরু করা যাক তাহলে:

ক) দৈনিক জনকণ্ঠ?
খ) দৈনিক সমকাল?
গ) দৈনকি যুগান্তর?
ঘ) দৈনিক ইনকিলাব?
ঙ) দৈনকি প্রথম আলো?
চ) ?
ছ) ?...
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×