নির্লিপ্ত চোখে ভীষণ নির্বিঘ্নে মহাকালের প্রলেপ পড়া যন্ত্রণাগুলোর উচ্ছোষণ দেখছি আমি ঘুমে নির্ঘুমে অনবরত।উদ্বিগ্নতার আড়মোড়া ভেঙ্গে উদ্যমী স্বপ্নসত্তা কতটা নিরুপদ্রব সন্ধ্যা পার করছে তা আজ অবধি জানা হলনা অসঙ্গতির আনাগোনায়।আমি আড়ালেই থেকে গেলাম বিভ্রান্তির সুতো আলগা করতে করতে দীপান্বিতার আলোছায়ায়,হয়তো ঢেউ তুলে ইচ্ছেরা ছুটে যাবে সংঘবদ্ধ শ্যাওলার স্থুপ ভেদ করে দূরে অনেক দূরে।বড় বেশি অপ্রাপ্তির রঙ লেগে আছে সেইসব অচেনা সুতোর কোল জুড়ে,কখনও থেমে থাকা কষ্ট কিংবা ভুল পাতায় তরস্বান কাঠ পেন্সিলের অবুঝ আকিবুকি।বালুঘড়িতে থেমে থাকে সময়ের যত জট ও বিষাদের ক্ষিপ্রতা।জলমুখো চাতকেরা ছুটছে ঊর্ধ্ব থেকে ঊর্ধ্বতর,তবুও মুগ্ধতার বুনন অপেক্ষা করে ভুলভাল সব চিত্রাঙ্কনের অস্থিতে, মজ্জায়, কার্নিশে কার্নিশে প্রতিদিন।দুর্ধর্ষ সব গল্পের প্রবাহে ভর করে আমি ভেসে চলছি অনবদ্য এক তিরোধানের তীর ঘেঁষে।দিস্তা দিস্তা সংশয় আর সহ্যের বুনটে প্রানহীন মনে হয় মাঝে মাঝে নিজেকে।ঠিক জানিনা কোথায় গিয়ে থামবো,তাই মেঘহীন আকাশের নিচে হামাগুড়ি দিয়ে সময় কে অতিক্রম করে চলেছি।অবসানের শংকা আমাকে উদরদস্থ করেনি তাই হেরে যাওয়ার ভয় ও নেই।প্রাপ্তির শেষ বিন্দুতে একটি নির্মোহ সুখ অপেক্ষা করে আছে তা নিশ্চিত করে জানি।অস্বস্তির সাথে মিশে থাকা সেই অস্তিত্বই আমাকে বাচিয়ে রাখে প্রতিদিন।প্রতি রাতেই আমি আরও একটি সকাল দেখার অপেক্ষা না করে ঘুমুতে যাই, কিন্তু একটি মুখের অপেক্ষা অবশ্যই করি।ক্রমশ নিস্তেজ হয়ে আসা শরীরটা গুমোটবদ্ধ সময় আবহকে ভেঙ্গেচুরে স্বপ্নকে জয় করতে চায়,স্পর্ধার তীক্ষ্ণতা কমেনি কখনও সাথে স্মৃতিরও।সারাটা আবেগ জুড়ে অন্ধকার নামে,সেই সাথে ক্লান্তির নীহার।পিছন ফিরে তাকালেই চোখে পড়ে একেবেকে চলা অসমতল নির্মম পথ,পদচিহ্ন আর প্রার্থনাগুলো। শীতের রাতের কুয়াশা ভেদ করা আবছা এলোমেলো অবয়ব,তারও অনেক পিছনে ক্লান্তিহীন স্বস্তির আবেশে জড়ানো প্রানবন্ত শৈশব, কৈশোর আর তারুন্য।ওখানেই ফিরে যেতে চাই আরও একটিবার,সব অবসাদের প্রান্ত ডিঙ্গিয়ে পৌঁছে যেতে চাই প্রানখোলা নিঃশ্বাসের উদারতায়।কিংবা সামনের অবারিত দিগন্তে নির্মল হাসি জড়ানো প্রিয় সন্তানের নিঃশব্দ সরলতায়।
নির্লিপ্ত চোখে ভীষণ নির্বিঘ্নে মহাকালের প্রলেপ পড়া যন্ত্রণাগুলোর .।.।
জলরেখার নীচে
পৃথিবী প্রতিদিন একটি নতুন উচ্চতা আবিষ্কার করে।
কোনো জানালায় আলো জ্বলে,
কোথাও কাচের গায়ে সাঁটা হয় আরেকটি সাফল্যের বিকেল।
সিঁড়িগুলো মানুষের পদচিহ্নে মসৃণ হতে থাকে।
আমি দূর থেকে দেখি—
যেন আমার চোখই কেবল যাত্রা করে,
শরীর... ...বাকিটুকু পড়ুন
রসায়ন পরীক্ষায় রসটাই আসল :D
রসায়ন পরীক্ষায় রসটাই আসল। না দেখলে মিস!! =p~
সালোকসংশ্লেষণ B-)
...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণা আলোচনায় থাকারই কৌশল মাত্র
চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে প্রতিবেশী ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া সাবেক স্বৈরশাসক ও বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আগামী... ...বাকিটুকু পড়ুন
জন্মান্তরের ক্ষুধা

ঝিরিঝিরি বৃষ্টি, সেই সাথে গুমোট আকাশ। মেঘাচ্ছন্ন আবহ । একটানা টুপটাপ আওয়াজ ছাড়া চারদিক সুনসান।বৃষ্টি তার ক্লান্তি কাটাতে যেই একটু থমকে দাঁড়িয়েছে অমনি বুনো শালিকেরা নেমে এলো খাবারের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা খাদক ছিলেন ?

আজকে সংসদে অর্থমন্ত্রী আমির খসরু একটা এমন তথ্য দিলেন যেটা শুনে বাংলাদেশের আমজনতা রীতিমতো ক্যালকুলেটর হাতে বসে গেল। কথা হচ্ছে শেখ হাসিনার খাবার খরচ নিয়ে। কোন সালে কত টাকার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।