somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন মানুষ পরিচয় বাদ দিয়ে রোবট হয়ে যাই।

১৫ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনাঃ ১।
১৯৯৯ সাল। জানুয়ারী মাসের ১৯ তারিখ। কথিত ইসলামের বিরুদ্ধে কথা বলায় মহান কবি শামশুর রাহমান এর বাসায় সন্ত্রাসী হামলা চালানো হয়। রাতে তাঁর বাসায় ছাত্র পরিচয়ে ঢুকে এলোপাথাড়ি কুড়াল দিয়ে তাঁকে কোপানো হয়। মরতে মরতে বেঁচে যান। এই হামলার দায় পরিস্কার ভাবে কেউ স্বীকার করেনি। সন্দেহ করা হয় হরকাতুল জেহাদ কে। তড়িঘড়ি করে একগাদা লোক গ্রেফতার হোল কিন্তু বিচারের নামে প্রহসন হোল। যা কিনা সুস্থ হয়ে শামশুর রাহমান পর্যন্ত বলেছেন।

ঘটনাঃ ২।
২০০৪ সালের ২৭ শে ফেব্রুয়ারি। হুমায়ূন আযাদের উপর হামলা। শুধু হামলা নয়, রক্তাত্ব হামলা। প্রায় মারাই গিয়েছিলেন। কপালগুনে সে যাত্রা বেঁচে যান এবং নিজের কাজ চালিয়ে নেবার ঘোষণা দেন। উল্লেখ্য যে তিনি আধুনিক মুক্ত চিন্তার পথিকৃৎ ছিলেন। তাঁর উপর হামলার দায় স্বীকার করে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ। তাও প্রায় ৮-১০ বছর পরে!!!

ঘটনাঃ ৩।
বাংলাদেশের অনলাইন লেখালেখির পথিকৃৎ আসিফ মহিউদ্দিন সন্ত্রাসী হামলার স্বীকার হন উত্তরায়। দিনটি ছিল ১৩ই জানুয়ারি, ২০১৩। তাঁর উপরেও ইসলাম অবমাননার অভিযোগ! সে কি করেছিলো বা লিখেছিল অনেকেই জানে না। কিন্তু তাঁকে প্রায় মরতে হয়েছিলো। তাঁর উপর হামলার বিচার তো হয়ই নাই, বরঞ্চ ইসলামীদের চাপে তাঁকে গ্রেফতার করা হয়। তিনি এখন দেশের অতিথি।

ঘটনাঃ ৪।
পেশায় প্রকৌশলী রাজীব হায়দার। বিজ্ঞানের আলোকে বিভিন্ন ধর্মের সমালোচনা করে ব্লগ লিখতেন। অবশ্য তিনি কিছুটা আক্রমণাত্মক ছিলেন। এবং দৃষ্টিকটু ভাবেই লিখতেন। তাঁকে মেরে ফেলা হয় ১৫ই ফেব্রুয়ারী, ২০১৩ তারিখে। কয়েকজন ধরা পরলেও, হেফাজতিদের নাটকীয় আন্দোলনের ধাক্কায় সে বিচার ধুয়ে যায়। বলে রাখা ভালো, রাজীব মারাত্মক ধরনের মেধাবী ছিলেন এবং দেশের জন্য অনেক অবদান রাখতে চেয়েছিলেন।

ঘটনাঃ ৫।
অভিজিৎ রায়। যাকে পরিচয় করিয়ে দেবার কিছু নাই। বাবা মুক্তিযোদ্ধা। নিজে অসামান্য মেধাবী। আধুনিক বিজ্ঞান চর্চার অন্যতম একটি নাম। তাঁর লেখায় যাবতীয় অসঙ্গতি উঠে আসতো অবলীলায়। সেই ব্যক্তি ইসলামীদের রোষানলে পরে নির্মম ভাবে প্রান হারালেন ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫। কথিত আন্সারুল্লাহ বাংলা টিম নাকি দায় স্বীকার করেছে। ফারাবি নামের একজন নাকি গ্রেফতারও হয়েছে। এফ বি আই এলো। তদন্ত চলছে। কিন্তু কোন অগ্রগতি নাই। ধরে নেওয়া যায়, এই হত্যার বিচারও হবেনা এই দেশে। লজ্জাজনক।

পুলিশ আইন মোতাবেক চলে। দেশের নীতিনির্ধারক গন সংবিধান মোতাবেক চলেন। দেশের মানুষ পেট বাঁচাতে চলেন। শুধু মেধাবীরা হারিয়ে যায়। আমাদের দেশ থেকে আজকাল ছেলে মেয়েরা মাইক্রোসফট গুগল এ কাজ করতে যায়। তারাই যদি দু একটা বেফাঁস মন্তব্য করেন বিজ্ঞান মোতাবেক, তারাও মরবে। চোখ বন্ধ করেই বলা যায়। ক্রমেই আমরাও বাংলাদেশী পরিচয় থেকে বাংলাস্তানি পরিচয়ের দিকেই বোধয় ছুটছি!

সম্প্রতি বাঁশের কেল্লার সম্পাদক কে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি সামরিক বাহিনীকে উস্কানি দিয়েছেন, দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিকৃত এবং ব্যঙ্গাত্মক চিত্র প্রকাশ করেছেন আরও নাকি অনেক কিছু।

এর আগে প্রধানমন্ত্রী কে নিয়ে কটূক্তি করায় একজন অস্ট্রেলিয়া প্রবাসী কে দোষী সাব্যস্ত করা হয়। প্রত্যন্ত এলাকার কিছু লোক কেও বিভিন্ন সময়ে একই অভিযোগে গ্রেফতার করা হয়েছে। আবার তথাকথিত ইসলাম অবমাননার জন্য অনেক ব্লগার, কার্টুনিস্ট দের পত্রপাঠ আইনের আওতায় নেওয়া হয়ছে। এই সব অপরাধীদের ধরতে পুলিশের জুরি মেলা ভার!!! শুধু অভিজিৎ, হুমায়ূন আযাদ দের খুনিদের তারা খুঁজে পায়না। হায়রে দেশ। এত স্বপ্ন নিয়ে রাজাকারের বিচারের আশায় এই সরকারকে ভোট দিয়েছিলাম। ভেবেছিলাম মোটামুটি নিরাপদ জীবন জিবিকা পাবো। পাবো বাঁচার নুন্যতম মান। পেলাম কি! এখন তো বলতে ইচ্ছে হয় স্বার্থের কাছে আওমলীগ, বি এন পি সবই সমান। আমাদের শিক্ষা দিক্ষা, মেধা মনন সব জলাঞ্জলি দিয়ে চলুন রোবট হয়ে যাই।
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:২৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

লিখেছেন জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯



ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......

বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।... ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×