ভালো নেই বহুদিন
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অজগরের বিবশ শরীরের মতো
কী একটা রোগ,
এখনো আমাকে ছাড়েনি।
বোবা কোলাহলে ভেঙ্গে যায় স্বপ্ন,
ভেতর বাড়িটা ফোঁপায়
“আমি ভালো নেই”।
“আমি ভালো নেই”!
আমি ভালো নেই।
আমার বরফ-জমাট,
ভীষণ অবশ মন! বহুক্ষণ গুম হয়ে থাকে।
এমন ওমহীন-শীতল অসুখে
আমি তোমাদের ডাকিনি বহুদিন।
দেখে যাই সুখী মুখ,
দু:খগুলো সমবায় করে যাই।
অথচ কী ভীষণ ক্লান্তি মনে!
আমি যেন শ্রান্ত কেমন!
কেন বোঝনি বন্ধুরা?
আমার রোদ হারানোর কষ্ট!!
আর ভীষণ বিবশ মন!
তোমাদের এই উদ্বেগহীনতায়
আমি ভালো নেই বহুদিন।
অভিমানী আমি নিষ্ঠুর হতে থাকি
দিন-দিন আমি পর হতে থাকি
দিন-দিন আমি পর হয়ে যাই।
......
..
.....
একেবারে প্রথম দিকের লেখা একটা কবিতা। ডারউইন বিবর্তনের থিউরী অনুযায়ী অল্প অল্প করে বিবর্তিত হচ্ছে।
আই মিন স্লিম হচ্ছে। একটা বিবর্তিত শেয়ার করে ফেললাম।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তারপর থেকে এইবাড়ির সদস্য হয়ে গেলাম। মামী অর্থাৎ ইসহাক সাহেবের স্ত্রীর দেখাশুনা করতাম। মামী , খুবি ভালো মানুষ। এই পৃথিবীতে সব ভালো মানুষের একটা করে বড় অসুখ থাকে । যেমন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৩১

প্রারম্ভিক জিজ্ঞাসা"মানুষের শারীরিক বিবর্তন এবং তার দৈনন্দিন আচরণের দিকে তাকালে এক অদ্ভুত ধাঁধা চোখে পড়ে। মানুষ যখন থেকে এক স্থান থেকে অন্য স্থানে মাইগ্রেশন বা পরিযান শুরু করল, তখন...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ০৬ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১১

তেরো বছর বয়সে রবীন্দ্রনাথের মা মারা যান। জীবনস্মৃতিতে তিনি সেই রাতের কথা লিখেছেন। "যে রাত্রীতে তাঁহার মৃত্যু হয় আমরা তখন ঘুমাইতে ছিলাম। তখন কত রাত্রি জানি না, একজন পুরাতন...
...বাকিটুকু পড়ুন
এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া...
...বাকিটুকু পড়ুন