অনুভূতি
স্বপ্ন দেখি আমি, ঘুমে জেগে আবার চলতে চলতে ও
সবুজ শ্যামল এ মাটির বুকে আচড় কেটে আঁকি
সেই স্বপ্নের ছবি গুলি,
কখনো দেখবে আমায় কপোতাক্ষের তীর ধরে
আনমনে চলেছি একেলা, কোথায়? কে জানে
জানিনা কোথায় এ চলার শেষ
রাতে, গোরস্থানের শেয়ালগুলো
বড্ড বেশি চেচায়, তার সাথে আবার ঝিঝি পোকা,
পুর্ণিমার পরের দিনগুলিতে
যখন তিরিশ পেরোনো গ্রাম্য নারীর
ক্ষয়িষ্ণু যৌবনের মত
শেষ হইয়াও হইলনা শেষ চাঁদখানা,
তার মলিন আলোয় একটু হলেও মুগ্ধ করে
যখন রাতের তৃতীয় প্রহরে উকি দেয়; মৃদু আলোর
চেরাগ হাতে সন্তর্পণে হেটে আসা তরুণীর মত।
রাতের এই রুপসুধাটি পান করার জন্য
সারাটি মাস অপেক্ষায় থাকি
শুধু তোমার চুড়ির রিনিঝিনি, নুপুরের নিক্কণ, রেশমী শাড়ির খসখস শব্দ শোনার জন্য
শেষ প্রহরে যখন তুমি সখিদের সাথে নেমে আসতে
পশ্চিমের খেজুর গাছের পাশ দিয়ে
সাদা ডানাদুটি মেলে;
কি কারণে তুমি অভিমান করেছিলে জানিনা, তুমিও বলোনি
তোমার কোমল হাতে চুলে বিলি কেটে নেয়ার জন্য আজো উতলা হয় মন।
শুধু অনুরোধ, আর একটিবার এসো
আমি বেধে রাখবো তোমায় সেই সুতা দিয়ে
যা ছিড়বেনা কখনো ।
সভ্যতার দাবাখেলা-ইতিহাস
ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।