somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গঃ প্রেরণা (তোর মাথায় গোবর পোরা,তোকে দিয়ে কিচ্ছু হবেনা)

২১ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


Man is what he thinks. মানুষ তার চিন্তার সমান বড়।[/sb

কিছু করা বা হওয়ার আগে অবশ্যই সেটা একজনের চিন্তার জগতে আলোড়ন তুলবে, স্বপ্ন দেখবে, কাজ করবে, ব্যর্থ হবে তারপর এক সময় যথাস্থানে পৌছে যাবে সফল হবে।
কিন্তু যদি কারো চিন্তাশক্তিকেই পঙ্গু করে দেয়া হয়? কারো স্বপ্ন দেখার শক্তিকে যদি তিলে তিলে নিঃশেষ করে দেয়া হয়?

#তোকে দিয়ে কিচ্ছু হবেনা, তোর মাথায় গোবর পোরা, কাল থেকে রিক্সা চালাবি, খয়রাত করবি#

পাশ্চাত্যের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ছাত্রদেরকে যেভাবে ওয়েলকাম করা হয়, আমাদের দেশে ঠিক তার উলটো। প্রাইভেট বিশ্ববিদ্যলয় গুলির ব্যাপার ভালো হতে পারে যেহেতু ওখানে স্টুডেন্টদের টাকার কাছে প্রতিষ্ঠান মুখাপেক্ষী থাকে।

ছোটবেলা থেকে এ পর্যন্ত যত প্রতিষ্ঠানে পড়াশুনা করেছি তার সংখ্যা দশের কম হবেনা। দুয়েকজন ছাড়া কোথাও জীবনের লক্ষ্য পরিবর্তন করার মত, আকাশছোঁয়া স্বপ্ন দেখানোর মত মানুষ (শিক্ষক বা অন্য যে কেউ) খুঁজে পাইনি।

বরঞ্চ দেখা গেছে কথায় কথায় শিক্ষক মহোদয়গণ "এ গাধার মাথায় গোবর পোরা, একে দিয়ে হালচাষও হবেনা হবেনা বলতে শুনেছি। মাথায় ডাস্টারের বাড়ি মারা, টেবিলের নিচে মাথা পুরে দেয়া, কান ধরে সবার সামনে রোদে দাড় করানো, মেয়ে দিয়ে ছেলেদের কান মলানো হেন কাজ নেই যা তারা করান না। কর্পোরাল পানিশমেন্ট ব্যান করা হলেও অনেক প্রতিষ্ঠানে গোপনে গাপনে এসব চলে। মাদ্রাসায় হুজুরেরা পেটায় আর ছাত্রদেরকে ভয় দেখানোর জন্য ফার্সি বয়েত মুখস্থ করায় শেকায়েত কুনাদ হার কে উস্তাদরা, গেরেফতারে বশাদ বালা চারেরা। (উস্তাদের শেকায়েত করলে ৪ টি বিপদে আপতিত হতে হবে)।

এমনকি বিশ্ববিদ্যালয় লেভেলে এসেও ছাত্রদেরকে কম হেনস্থা হতে দেখিনি সম্মানীয় শিক্ষকদের হাতে।
অথচ পশ্চিমারা এমনকি আরবদের শিক্ষাব্যবস্থাতেও শিক্ষকদের বন্ধুসুলভ আচরণে অভিভূত হতে হয়।
আরব, ইরানী, তুর্কি, ইংরেজ, জাপানী, চায়নিজ, আফ্রিকান, কোরিয়ান প্রভৃতি এলাকার শিক্ষাব্যবস্থার সাথে কম বেশি পরিচিতি ঘটার কারণে বুঝেছি আমাদের দেশে কেন সেই ছেলে হয়না, যে জগৎসভায় দেশের শির উচ্চ করে ধরবে।

তোকে দিয়ে কিচ্ছু হবেনা, কাল থেকে রিক্সা চালাবি, খয়রাত করবি এসব কথা বলে কোমলমতি ছাত্রদের মনে যে কত বড় নেতিবাচক ক্ষতের সৃষ্টি করে দেয়া হয় তা এসব শিক্ষিত অবুঝ মাস্টারগুলোকে কেমনে বুঝাই? আফসোস! আফসোস!
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫২
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

“Epstein “ বুঝতে পারেন ! কিন্তু রাজাকার,আলবদর,আলশামস আর আজকের Extension লালবদর বুঝতে পারেন না ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮

মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।

এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×