তোমার দেয়ালে ছুঁয়েছে মেঘ
নির্মলাদি, কিন্তু তুমি ঝরেছ কতরাত আমার চোখে,
বালিশের লিপস্টিকের দাগ মুছে গেছে শুনেছি
তোমার চোখের ঝরানো পানির স্রোতে।
*
বুঝিয়েছিলে কখনো ভুলে থাকতে হয় কিকরে
পৃথিবীর নিয়ম এবং আবেগের বন্দী ঘরে,
লাল আকাশের নিচে অনুতাপে কেটে যায় সন্ধ্যা
যেহেতু সে রাতে আমিও ছিলাম দাড়িয়ে ভুলের কাতারে।
*
নিয়ম মেনে চলা সমাজে তুমি জমিয়েছ বড্ড বেশি ভয়
রেখেছ গোপন করে বুকের অতল সাগরে আবেগ,
আমার কি দোষ বলো আমিতো গিয়েছিলাম ভুলে প্রেমিকা?
ক্ষণিক কালের উম্মাদনায়, তোমার শরীর গিয়েছিল হেরে মুহূর্তের জন্য
এখন নিজেকে ভুলেই কাঁদছে তোমার বিবেক।
যদিও ধন্যবাদ তোমায়, তুমি ছিলে বলেই, ভালো থাকে সময়।
*
একটি ভুলে যাওয়া রাত || তাসফিক হোসাইন রেইযা ||
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



