আমি একটি কৃষ্ণচূড়া নিয়ে অপেক্ষায় আছি
পৃথিবীর কিংবা আমার শুরু থেকে নক্ষত্রে
সে কৃষ্ণচূড়ায় কোন নির্দিষ্ট নাম ছিলোনা -কেউ লেখায়নি
প্রতিজনমে আমার প্রেমিকার নাম পাল্টায় কিন্তু স্বত্বা এক
হয়তো নতুন নাম আমি জানিনা কিংবা সে জানায়নি
তাকে আমি অরুন্দিতা বলি
যাকে প্রথম চুমু খেয়েছিলাম চলন্ত রিকশায় -অন্ধকারে
পৃথিবী দেখেনি দেখেছিলো শুধু ঈশ্বর যেহেতু সে সব দেখে
তারপর তার বুকের গভীর থেকে গভীরে
পৃথিবীর পবিত্রতম আবরণ ভেদ করে একটি কবর খুঁড়েছি
বলেছিলাম আমার প্রেম এখানেই একদিন সমাধিত হবে
আমার স্বর্গ আনন্দ এবং নরক বেদনার উৎপত্তি স্থল এখানেই রবে
তারপর সেখানে ডুব দিলাম তলিয়ে গেলাম অথৈ সমুদ্রে
সাথে ছিল একটি কৃষ্ণচূড়া
মূলত এখনো তলিয়ে যাচ্ছি সেখানে
বন্দী কারাগার কিম্বা কবরে।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




