খাঁটি শিক্ষা চাই
০৯ ই মার্চ, ২০১৮ রাত ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শিক্ষা জাতির মেরুদণ্ড
জানি যে সবাই
এ শিক্ষাকে গিলে খেতে
লাগছে পিছু কসাই
কসাই বাবু মুচকি হাসে
প্রশ্ন ফাঁস করে
কি-বা আসে যায় তার
যদি জাতি মরে
লাখ টাকার বাণিজ্য
সহজে কি যায় ছাড়া
পেটে শিন্নি, মুখে কুলপ
বাঁধ সাধে আর কারা
সমীকরণটা বেশ সহজ
বুঝারতো নয় কষ্ট
দেশটাকে চায় পঙ্গু করতে
জাতিটাকে নষ্ট
প্রধানমন্ত্রী তবু বলেন
মন্ত্রীর নেই দায়
এমম কথা শুনে মানুষ
আড় চোখেতে চায়
মেয়ে যখন পালিয়ে যায়
বাপ মা কি দেয় বলে
তাদের উপরেই কেন তবু
সমাজ আঙ্গুল তুলে?
মন্ত্রীর সাফাই গেয়ে প্রধান
নিজেকে করলেন ছোট
গনমানুষের মনের কথা
হয়নি যে পরিস্ফুট
সোনার বাংলা গড়তে হলে
সোনার ছেলে চাই
সেই ছেলেদের পেতে হলে
খাঁটি শিক্ষার যে বিকল্প নাই।
০৪/০৩/২০১৮
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৮ রাত ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আম্রকাননের আগুনএপ্রিলের এক দুপুর।
বাতাসে বারুদের গন্ধ, আকাশে অনিশ্চয়তার মেঘ।
মেহেরপুরের বৈদ্যনাথতলায় আমগাছের ছায়ায় এসে দাঁড়ালেন কয়েকজন মানুষ।
দূরে চুয়াডাঙ্গা জ্বলছে, তবু এখানে শপথ।
একটি আমবাগান সেদিন হয়ে উঠল একটি দেশের...
...বাকিটুকু পড়ুনজীবনের ভগ্নদশা অনেকটা এমন এক বৃক্ষের মতো, যার ডালপালা একে একে বিলুপ্ত হয়েছে।

একসময় যে শাখাগুলোতে স্বপ্ন, সম্পর্ক ও সম্ভাবনার পাতা দুলত, আজ সেখানে শূন্যতা ও নীরবতা। তবু কাণ্ডটি...
...বাকিটুকু পড়ুন/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।
/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন
এক
বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন
আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন