আক্কেল সেলামি
১৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভাগ্নে এলো মামার কাছে
দেখবে শহর ঘুরে
ভাগ্নে যে তাঁর থাকে গাঁয়ে
শহর থেকে দূরে
ঘুম এলোনা ক্লান্ত চোখে
কখন হবে সকাল
মন যে তার মানছেনা আর
দেখবে ঢাকার হাল
তাইতো দুজন বেরিয়ে গেলো
দেখবে ঢাকা শহর
চোখ যে তার ছানাবড়া
দেখে গাড়ির বহর
গাড়িতো আর গাড়ি নয়
যেনো পিঁপড়ার ষর
কার আগে কে দেবে পাড়ি
সয়না যে আর তড়
মানুষ গুলোর চোখে মুখে
নেই যে কোন হাসি
সবাই যেন ব্যস্ত বিভুর
কাজ যে রাশি রাশি
কেউ ধরেছে বাসের হ্যান্ডেল
কেউ বা আবার হেঁটে
করছে রোজগার কেউ কেউ
গাধার কষ্ট খেঁটে
আকাশ ছোঁয়া দালানকোটা
পাশেই তার বস্তি
উঁচু নিচুর এমন ভেদ
দেয়না তাকে স্বস্তি
আর নয় ঢাকা শহর
দম যে তার বন্ধ
চাক চিক্যকে করছে ম্লান
নর্দমার ওই গন্ধ
গাঁয়ের ছেলে গাঁয়ে ফিরবে
করলো মনস্থির
দেখে যাবে মামার শক্তি
আগ্রহ অধীর
লাইন ম্যান মামা তার
ওড়াল লাল নিশান
শক্তির খেলা দেখ্
বলে থামিয়ে ট্রেনখান
ড্রাইভার নেমে এসে
অবাক বিস্ময়ে তাকায়
শুধায় তারে, বল্ ব্যাটা
লাইনে ত্রুটি কোথায়!
মাথা চুলকিয়ে মুচকি হাসিতে
লাজুক উত্তর তার
নেইযে কোন ত্রুটি লাইনে
যদি সত্যি বলি স্যার
টগবগিয়ে চোখ রাঙ্গিয়ে
দিলো যে এক থাপ্পর
ড্রাইভারের এ কাণ্ড দেখে
ভাগ্নে যে তার পাথর
ও ব্যাটা তোমায় মারলো ক্যান
শুধায় সে মামারে
বিশ বছরের এই ক্ষমতা
দেখালে বুঝি আজ আমারে!
আমার ক্ষমতা আমি দেখিয়েছি
তার ক্ষমতা সে
বোকা তুই বুঝিসনা কিছুই
বলল মামা হেসে
১৩/০৩/২০১৮
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রানার ব্লগ, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:২৬
বৃষ্টি এলে আজকাল আর জানালা খুলে দেই না,
ভিজে রাস্তায় ছাতা হাতে কাউকে খুঁজি না
শুধু মনে হয়, এই যে এত জল ঝরছে আকাশ থেকে,
এদেরও কি কোনো ঠিকানা আছে?
তুমি একদিন বলেছিলে
বৃষ্টি... ...বাকিটুকু পড়ুন

ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং...
...বাকিটুকু পড়ুনযাঁদের হাতে সমাজের নিরাপত্তার দায়িত্ব, সেই হাতই যখন মাদকের কারবারে জড়িয়ে পড়ে—তখন প্রশ্নটা শুধু অপরাধের নয়, প্রশ্নটা মানুষের আস্থার।
সম্প্রতি সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে খোদ দুই পুলিশ সদস্যকে উইনসেরেক্স সিরাপসহ গ্রেপ্তার... ...বাকিটুকু পড়ুন

শ্রদ্ধেয় ব্লগ টিমের প্রতি বিনীত নিবেদন,
ব্লগের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা দীর্ঘদিন ধরেই মনে জমে আছে। কথাগুলো কোনো অভিযোগ হিসেবে নয়, বরং একজন সাধারণ ব্লগার ও...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪
২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন