পৃথিবীর সব মানুষই কম বেশী স্বপ্ন দেখে। ঘুমের ঘোরে হঠাৎ ঘোড়া হাঁকিয়ে ছুটে যাওয়া, আকাশের বুক চিড়ে উড়োজাহাজে করে অনেক উপরে উঠা, কুঁড়ে ঘরে শুয়ে বিশাল প্রাসাদে ঘুরে বেড়ানো ইত্যাদি হাজারো স্বপ্ন আমাদের নিত্যসঙ্গী। এই সব স্বপ্ন হচ্ছে ঘুমিয়ে দেখার স্বপ্ন। কিন্তুু আমি যে স্বপ্নের কথা বলব, তা জেগে দেখার স্বপ্ন। এক কথায় এটাকে বলা হয় আশা। আমাদের আশা একটি সুন্দর সমাজের, সুখী পরিবার, উন্নত জাতির, সমৃদ্ধ বাংলাদেশ। অনেকে বলে, আমাদের কিছু নেই। নিঃসন্দেহে কথাটি ভুল। আমাদের আছে উদার-অসীম নীল আকাশ, সবুজ-শ্যামল সমতল ভ’মি, এঁকেবেঁকে বয়ে চলা রুপালী নদী, প্রান জুড়ানো ফসলের হাসি।
ইউরোপের এক ভদ্রলোক বলেছিলেন-“যদি পারতাম তাহলে তোমাদের দেশ থেকে এই মিষ্টি রোদ আমদানি করতাম”। আমাদের ১৬ কোটি মানুষ, ৩২ কোটি হাত। বাংলাদেশের প্রতিটি মানুষ হতে পারে এক একজন সোনার মানুষ। আমরা বরাবরই স্বাধীন চেতা, সংগ্রামী। দিল্লির সুলতান-শ্বাসক গন পারেনি আমাদেরকে পরাধীন করে রাখতে, ইংরেজরা পারেনি দমিয়ে দিতে। ইসা খাঁ আমাদের গর্ব, তিতুমীর আমাদের অহংকার। হাজী শরিয়তুল্লাহ আমাদের প্রেরনা। শাহজালাল, শাহমাখদুম, খানজাহান আলী (র) আমাদরে উজ্জ¦ল চেতনা। আমাদের অনেক কিছু থেকেও কিছু জিনিসের অভাব আছে।আমাদের নেই নিখাঁদ দেশপ্রেম। মীর জাফরেরা আমাদের দেশপ্রেমকে প্রশ্নময় করে তুলেছে। আমাদের বড় হওয়ার স্বপ্ন কম, মাথা তুলে দাড়াবার সাহস কম। উপরন্তু যুব সম্প্রদায়ের নৈতিক অবক্ষয়, বেকারত্ব, মাদকেরে ছড়াছড়ি, মূল্যবোধের অবক্ষয়, নৈতিকতা বিবর্জিত শিক্ষা ব্যবস্থা, আইনের শিথিলতা এবং অপব্যবহার সবকিছুই সমাজ, দেশ ও জাতিকে কলুষিত করেছে। বর্তমানে দেশে বেকার যুবকের সংখ্যা ১৪ মিলিয়ন। এই বিশাল সংখ্যক বেকার যুবকদের বেকারত্¦ দূরীকরণে নেই কোন গঠনমূলক উদ্যোগ। আমাদের মধ্যে নেই ভাতৃত্বের সুদৃঢ় বন্ধন, প্রতিবাদের প্লাটফরম, সমাজ গঠনের প্লাট ফরম।
বর্তমান জেনারেশনের কমিউনিকেশন গেপ আমাদের সমাজ উন্নয়নমূলক কাজে অংশগ্রহনের ক্ষেত্রে অন্যতম সমস্যা। আমরা যারা মিরস্বরাইতে থাকি অনেকেই নিজের ইউনিয়নের যুবক ভাইদের সাথে পরিচিত নই। আবার যারা মিরস্বরাই এর ভাহিরে থাকি যেমন- ঢাকা, চট্টগ্রাম শহরে কিংবা অন্যান্য জেলা শহরে তাদেরকে ও একই সমস্যার সম্মুখীন হতে হয়। ব্রাদারহুড ফোরাম-মিরস্বরাই মনে করে এ সমাজের গঠনমূলক পরিবর্তনের জন্যে সবার ঐক্যবদ্ধ্য হওয়াটা প্রয়োজন। এমনি একটি পেক্ষাপটকে সামনে রেখে আমরা তৈরি করেছি সবার জন্য একটি কমন প্লাট ফর্ম যার নাম “ব্রাদাহুড ফোরাম-মিরস্বরাই”। যার শ্লোগান আমরা ঠিক করেছি: সমাজ, দেশ ও মানুষের কল্যাণে।
Globalization এর যুগে আমরা যদি আজ সম্মিলিত ভাবে কাজ করার পরিবর্তে সমাজে বসবাসরত মানুষকে ধর্ম বর্ণ ও রাজনৈতিকভাবে আলাদা করে ফেলি তাহলে স্বাধীনতার সুফল কোনদিনও ভোগ করা যাবে না। তাই আমরা এ ব্রাদারহুড ফোরামের মাধ্যমে নৈতিকতাসম্পন্ন কিছু সংঘবদ্ধ মানুষের দ্বারা সমাজ ও দেশের শান্তি-শৃংখলা প্রতিষ্ঠা করতে চাই। আজ থেকে ৪৩ বছর আগে আমেরিকার প্রেসিডেন্ট জন.এফ কেনেডি ১৯৬১ সালে বলেছিলেন- Not what your country can do for you, ask what you can do for your country. অর্থ্যাৎ তোমার জন্য তোমার দেশ কি করবে তা জানতে চেয়োনা বরং তোমার দেশের তুমি কি করবে সেটাই বল।
প্রতিটি জাতির ভবিষ্যত তার তরুণ যুবক প্রজন্ম। তরুণ সম্প্রদায় যদি সঠিক চিন্তায় বেড়ে উঠে, সঠিক পথে পরিচালিত হয় এবং তাদের মেধা, যোগ্যতা ও শক্তির যথার্থ ব্যাবহার হয় তাহলে দেশ ও জাতি কাংখিত লক্ষ্য অর্জন করতে পারে। এজন্যেই ২০১২ সালের জানুয়ারী মাসে ব্রাদারহুড ফোরাম- মিরস্বরাই প্রতিষ্ঠিত হয়। যা যুব সমাজ সহ সকলকে সমাজ গঠনের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহনের তাগিদ দিয়ে থাকে। এসব কর্মসূচীর একটি হল সমাজ কল্যাণমূলক কর্মসূচী।
সমাজ কল্যাণ: বর্তমানে গোটা বিশ্ব সহ বাংলাদেশ এক ভয়াবহ সংকটে নিপতিত। যার নাম মাদক। সর্বনাশা মাদকের নীল বিষাক্ত ছোবলে জর্জরিত যুবসমাজ। যার প্রভাব পড়ছে পরিবার সমাজ সহ প্রতিটি স্তরে। আমরা ভুলে যাই Prevention is better than cure. অবক্ষয়ের এই ধারা প্রতিষেধক ব্যবস্থা ছাড়া প্রতিকার যোগ্য নয়। তাই আমরা যুব সম্প্রদায়কে সুস্থ ও সুন্দর ভাবে গড়ে তোলার জন্য ধূমপান ও মাদক বিরোধী কার্যক্রম আমরা অন্তভর্’ক্ত করেছি।
প্রতিবন্ধীরা এই সমাজের মানুষ। আমাদেরই ভাইবোন, সফলতার কথাটা যদি বলতেই হয় তবে তাদের বাদ দিয়ে সেটা অপূর্নই থেকে যাবে। বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং এর কথা বলি- যিনি অনেক বছর যাবত মটর নিউরন নামক রোগে আক্রান্ত হয়ে হুইল চেয়ারে পড়ে আছেন। কিন্তু তার লেখালেখি আজও বন্ধ হয়নি। হুইল চেয়ারে বসেই তিনি লিখেছেন তার বিখ্যাত বই- A Brief history of time. হেলেন কিলার, যার সম্পর্কে মার্ক টুয়েন বলেছিলেন-“উনবিংশ শতাব্দীর সবচেয়ে বেশি চিত্তাকর্ষক দুটি চরিত্র হলো-নেপোলিয়ন এবং হেলেন কিলার। হেলেন কিলার, যিনি ছিলেন অন্ধ, বধির ও বোবা। সব প্রতিবন্ধকতাকে উপেক্ষা করেই তিনি হয়েছিলেন বিশ্বখ্যাত সাহিত্যিক।
আমরা টেলিভিশন, প্রত্রিকা, রাজনৈতিক মঞ্চ এবং সভা সেমিনারে যতই নান্দনিক এবং শ্রুতিমধুর ভুলি বর্ষন করিনা কেন, সুন্দর ও আলোকিত সমাজ, এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সবচেয়ে বেশী গুরুত্ব দিতে হবে সামাজিক উন্নয়নের প্রতি। অভক্ষয় থেকে বাচতে হলে প্রতিষ্ঠা করতে হবে এমন একটি সমাজ, যে সমাজের প্রতিটি সদস্য পরস্পরের প্রতি দায়িত্বশীল, যেখানে প্রত্যেকে প্রত্যেকের ভাই, ধনী গরীব সবাই সমান, আইনের প্রতি শ্রদ্ধাশীল, অন্যায় যেখানে হবে প্রত্যাখ্যাত। যেখানে অপবিত্রতা ও অশ্লিলতার কোন স্থান নেই।
শিক্ষাকার্যক্রম: বর্তমান বাস্তবতা বিবর্জিত শিক্ষা আমাদের বাস্তব জীবনেও বাস্তবতা বিবর্জিত শত অঘটনের জন্ম দেয়। তাই শিক্ষার লক্ষ্য কেবল স্কুল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের গন্ডির ভিতরে না রেখে একে ইউনিভার্সাল করতে হবে। প্রাচীন গ্রিসের দিকে তাকালে ঞ্জান চর্চার গুরুত্ব পূর্ণরুপে উপলব্দি করা যায়। কিভাবে সক্রেটিস, প্লেটো, জেনিফোন, এরিস্টটলদেও বিতর্ক সভা আর পাঠচক্রগুলো গ্রীসকে সভ্যতার কেন্দ্রে স্থাপন করেছিলো। ব্রাদারহুড ফোরাম- মিরস্বরাই তার কর্মীদের ঞ্জানগত যোগ্যতা বাড়ানোর জন্যে পাঠচক্রের মত চমৎকার একটি কার্যক্রম হাতে নিয়েছে। কারণ আমরা মনে করি, আমরা যারা জাতিকে পথ দেখানোর সিদ্ধান্ত নিয়েছি সর্বপ্রথম আমাদের নিজেদের কাছেই এর কার্যক্রম ¯পষ্ট থাকা জরুরী। আমাদের আহ্বান, বড় বড় সার্টিফিকেট দিয়ে শিক্ষা জীবন সমাপ্ত করে দিলেই হবেনা বরং তাকে একই সাথে নৈতিকতাসম্পন্ন করে গড়ে তুলতে হবে। তা না হলে সে সমাজকে আলোকিত করার পরিবর্তে অন্ধকারাচ্ছন্ন করতে বেশি তৎপর থাকবে। একজন অন্ধ মানুষের হাতে যদি মশাল দিয়ে পথ দেখাতে বলা হয়, তাহলে তার দ্বারা পথ দেখানোর পরিবর্তে বাড়ি ঘরে আগুন লাগানোর সম্ভাবনাই বেশি থাকবে। আমাদের এই ফোরামে নানা ধরনের, নানা ধর্মের, নানা বর্ণের নানান রাজনৈতিক মতবাদের অনুসারীদের মিশ্রন থাকতে পারে। গনতান্ত্রিক মতানুসারে এটি খুবই সাভাবিক বেপার। আমাদের মূল উদ্দেশ্য বাস্তবায়নে এটি কোন মুখ্য বেপার নয়। প্রয়োজন পরমতসহিষ্ণুতা, ধৈর্য, সততা এবং সম্মিলিত প্রচেষ্টা । কেবল তখনই আমরা সফলতা লাভ করতে পারব।
সাংস্কৃতিক: আজকে আমরা দেখতে পাই, আমরা আমাদের নিজস্ব সংস্কৃতিকে উপেক্ষা করে ভিনদেশী সংস্কৃতি নিয়ে দিনের পর দিন উৎসব ও মাতামাতি করে আমরা আমাদের সার্বভৌমত্বকে অস্তিত্বের মুখোমুখি করছি। নিজস্ব সংস্কৃতির মাধ্যমে আমাদের বাংলাদেশকে সমগ্র বিশ্ব বাসীর সামনে সঠিক ভাবে তুলে ধরার পরিবর্তে মডার্নিজমের দোহাই দিয়ে সর্বক্ষেত্রে পশ্চিমা সংস্কৃতি ও ফেশনের চর্চা ও গোলামী করছি, জলাঞ্জলি দিচ্ছি লজ্জাবোধ-স্বাতন্ত্রবোধ-আতœমর্যাদা এবং স্বাধীনতার চেতনা। ১৯৭১ সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে পেয়েছি আমরা লাল সবুজের পতাকা। কিন্তু দিন দিন আমাদের সংস্কৃতি যেভাবে তিলে তিলে, ধুকে ধুকে বিলীন এবং বিনষ্ট হয়ে যাচ্ছে, তাতে করে মনের মধ্যে কেবল একটি প্রশ্নই বারে বারে উকি মারে, আগামী প্রজন্মের কাছে আমরা এই লাল সবুজের পতাকা এবং স্বাধীন বাংলাদেশের মানচিত্র অর্পন করে যেতে পারব কি?
পাঠক, উপরোক্ত কথাগুলোর সাথে যদি আমরা একমত পোষন করি তাহলে বর্তমানে আমাদের সমাজে সংস্কৃতির নামে যেসব অশ্লীলতা, বেহায়াপনা, ডিজে পার্টি, থার্টিফাস্ট নাইট উদযাপন, নারী পুরুষের বিবাহ বহির্ভূত সম্পর্ক, অদ্ভুত ও রুচিহীন পোষাক ইত্যাদি কোন সুস্থ সংস্কৃতির ভিতরে থাকতে পারে কি? এর দ্বারা সত্য ও সুন্দরের চর্চার পরিবর্তে মানুষিক ও শারীরিক ব্যধির সংক্রমন বাড়ছে। এমন একটি পরিস্থিতিতে আজ আমাদেরকে বসে বসে দর্শকের ভূমিকা পালন করলে হবে না। এর সমস্যা সমাধান করতে হবে এ তরুণ প্রজন্মকেই।
অর্থায়ণ: সাড়া জাগানো সামাজিক ব্যাবসা অর্থ্যাৎ সোস্যাল বিজনেসের ধারনাকে মানুষের সামনে পৌছে দেয়ার ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করেছে ব্রাদারহুড । সোস্যাল বিজনেস বলতে মূলত বুঝায় যে, অর্থ শুধুমাত্র একক বা সামষ্টিক অর্থায়নে বৃদ্ধি পাবে এবং কোষাগারে জমা হবে এমনটি নয়, বরং ঐ অর্থের একটি অংশ দিয়ে সমাজের তথা মানব কল্যাণের জন্য ও ব্যায় করা হবে। এতে করে ব্যাক্তি নিজের অর্থনৈতিক চাকাকে যেমনিভাবে সচল রাখতে সক্ষম হবে ঠিক তেমনিভাবে, সমাজের প্রতি তার যে কর্তব্য ছিল তার দায় থেকে ও মুক্তি পেতে পারে। আপনারা নিশ্চয় জেনে থাকবেন যে, ব্রাদারহুডের প্রতিটি সদস্য প্রতিমাসে এ সংগঠনকে পরিচালনা এবং নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে সঞ্চয়ের জন্য ১০০টাকা হারে প্রদান করে থাকে। যে টাকা দিয়ে ব্রাদারহুড উপরোক্ত সামাজিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি, এ অর্থকে সঠিক খাতে ইনভেস্ট করার চেষ্টা করে। যার মাধ্যমে সমাজের বেকারত্ত¦ দূরীকরণ সহ এ সংগঠনের সদস্যদেরকে ক্ষুদ্র সঞ্চয়ের প্রতি উৎসাহিত করা হয়। আমরা লভ্যাংশ বন্টনের ব্যাপারে বলে থাকি, প্রতিটি সদস্য বৎসর অন্তর তার জমাকৃত টাকার উপর যে লভ্যাংশ পাবে, তারথেকে একটি অংশ ব্রাদারহুডের সামাজিক কল্যাণমূলক খাত সমূহ বাস্তবায়নে ব্যায় হয়ে থাকবে। এক্ষেত্রে কত টাকা বা লভ্যাংশের কত অংশ এ কার্যক্রমের জন্য নেয়া হবে তার সিদ্ধান্ত গ্রহণ করবেন- এ সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ।
শেষ অধিবেশন: সুপ্রিয় পাঠক ভাবছেন এতসব দু:খ কষ্টের মধ্য দিয়ে সুন্দর সমাজ প্রতিষ্ঠা অসম্ভব । ভাবছেন এত কষ্ট অন্যরা করুক আমার কোন দায় নেই। বিভীষিকাময় শক্তির বিরুদ্ধে সফলতার নতুন ভোর সম্ভব নয়। কিংবা এতসব কথা শুধুই স্বপ্ন। বাস্তবতা এর অনেক বাইরে। ব্রাদারহুড অবক্ষয়য়ের হাত থেকে আমাদের এই সমাজ, দেশকে সোনালী ভবিষ্যতে রূপান্তরিত করতে বদ্ধ পরিকর।
গনতন্ত্র পুনরুদ্ধারে মিয়ানমারের আপোষহীন নেত্রী অং সান সূচি কে ১৫ বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটাতে হয়েছে। আফ্রিকার অবিসংবাদিত মহান নেতা নেলসন ম্যান্ডেলা কে ২৫ বছর সংগ্রাম করতে হয়েছে। ইসলাম প্রতিষ্ঠার জন্য মহানবী হযরত মোহাম্মদ (স কে সংগ্রাম করতে হয়েছে সুদীর্ঘ ২৩ টি বছর। সুপ্রিয় বন্ধুরা একটি গল্প বলবো, এক বৃদ্ধ লোক- যিনি মাইলের পর মাইল হেটে পাড়ি দিচ্ছিলেন তার গন্তব্য পানে পৌছানোর জন্য। একটা সময় এসে তার সামনে পরে এক তীব্র ক্ষর¯্রােতা নদী যেটি পার হবার জন্য ছিল না কোন তরী এবং কোন সেতু। সে বৃদ্ধ দমে না গিয়ে বহু কষ্টে সাতরিয়ে নদী পর হলো। নদী উপারে গিয়ে বৃদ্ধ একটি সেতু নির্মান করা শুরু করল। তা দেখে অন্য একজন লোক বলল-ওহে বৃদ্ধ তুমি তো আর কখনো এই পথে আসবে না। তবে কেন মিছেমিছি এই কষ্ট করছ? বৃদ্ধ জবাব দিলেন-আমি আমার সুনামের জন্য এই পুলটি তৈরি করছিনা। আমার পরে এই পথে আসবে আগামীর যে তরুন যত্রীরা, তাদের জন্যই আমি এই পুলটি নির্মান করে যাচ্ছি, যেন তাদেরকে আমার মত এই কষ্টের সম্মুখীন না হতে হয়। আমরা এতক্ষন যে সুন্দর ও আলোকিত সমাজ বির্নিমানের কথা বললাম, তা বাস্তবায়নের জন্য সামর্থ্য ও শক্তি সবই আছে। প্রয়োজন আগ্রহ, উদ্যেগ ও যোগ্যতার। প্রয়োজন কিছু নৈতিকতা সম্পন্ন মানুষ। যারা আগামী দিনের প্রজন্মের কাছে একটি সুন্দর, সভ্য ও উন্নত এবং সর্বোপরি একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিয়ে যেতে পারবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



