অমানিশার কালো ঘোর গাঢ় অন্ধকারে
যখন দেখি তুমি নেই মোর ঘরে,
তখন থেকে বুঝি আমি এক ফেরিওয়ালা
সত্যিই আমি দিগভ্রান্ত ফেরিওয়ালা।
আমি একি করেছি, আমি ভুল করেছি
মুনাফেকির সাথে আপোষ করেছি।
আলো অন্ধকার যেমন পাশাপাশি নয়
তাগুত পূজো আর প্রভূ ভক্তি একসাথে নয়।
তাগুত কে পাশে টেনে, আমি রবকে হারিয়েছি
আমি ভুল করেছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



