এই মাত্র দুইটা তাজা গ্রেনেড বিস্ফোরণ!!!
-----------------------------------------------------
আমি প্রতিদিনের মতো আজ গভীর মনোযোগ দিয়ে ভাবনার জগতে হাবুডুবু খাচ্ছি।
অনেক ভাবতে ভাবতে একটা গল্প লিখে ফেললাম...
ফেবুতে পোস্ট করতে যাবো ঠিক ওই মুহুর্তে...!!!
বিকট শব্দে একটি গ্রেনেড বিস্ফোরন!!!
আমি ভয়ে আতঙ্কে দৌড়ে রুমের বাইরে বের হলাম...
মনে মনে ভাবলাম দেশে যুদ্ধ শুরু হলো না কি!!!
বাইরে কোথাও কোন আওয়াজ পেলাম না।
ঠিক মিনিট দুয়েকের মধ্যে আরো একটি গ্রেনেড বিস্ফোরণ!!!
রান্না ঘর থেকে শব্দটা এসেছে বলে মনে হলো...
ভয়ে ভয়ে রান্না ঘরের দরজাটায় একটা ধাক্কা দিলাম...
গ্রেনেড বিস্ফোরণের ধুওয়ায় কিছুই দেখা যাচ্ছিলো না!!!
খক খক খক করে কয়েকটা কাশি দিয়ে দরজাটা লাগাতেই মনে পড়লো... :p
আমি তো লেখা শুরু করার আগে দুইটা তাজা গ্রেনেড
মানে ডিম সিদ্ধ দিয়েছিলাম... :p :p :p

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

