দুইটি অজানা টিপস
=================
১মঃ পানির বোতল ওয়াশ করা
------------------------------------
> প্রথমে আপনার পানির বোতলটিতে হালকা একটু পানি রাখুন
>তারপর সেই বোতলের ভেতর একটি পরিত্যাক্ত খাতার কাগজ বা অফসেট পেপার দিন
>এবার পুরো বোতলটিকে সবদিকে ভালো ভাবে ঝাকুন
>মোটকথা এমন ভাবে ঝাকুন যেনো ভেতরের কাগজ টুকরো টুকরো হয়ে পানির সাথে মিশে যায়
> যেনো বোতলের সব জায়গায় ছড়িয়ে যায়
> যদি পানি কম থাকে তাহলে কাগজ নিচেই জমে থাকবে
>পানি কম হলে আরো একটু পানি ঢেলে নিন
>ভালো করে ঝাকুন
>এবার ভেতরের কাগজ পানি ফেলে দিন
>পরিষ্কার পানি দিয়ে তিন চার বার ভালো করে ধুয়ে নিন
> এভাবে আপনার পছন্দের পানির বোতলটি প্রতি সপ্তাহে এক বার করে ধুয়ে রাখুন
জীবানু মুক্ত এবং ঝকঝকে পানির বোতল ব্যবহার করুন
২য়ঃ ভেসিন বা টাইল বা টয়লেট ওয়াশ করা
---------------------------------------------------
> প্রথমে আপনি যা পরিষ্কার করতে চাচ্ছেন তা পানি দিয়ে ভিজিয়ে নিন
>এবার বাসার রান্না ঘরে থাকা ডিশ ওয়াশিং বার যেমনঃ ভিম বার বা ঝকমক বার নিন
>পরিষ্কার করার জন্য যে ব্রাশ ব্যবহার করেন তা দিয়ে আলতো করে লাগাতে থাকেন
> এবার আপনি ভেসিন বা টাইলস বা টয়লেট যা পরিষ্কার করতে চান তা ভালো করে ঘষে নিন
> পানি দিয়ে ধুয়ে নিন
> অন্য যে কোন ক্লিনারের চেয়ে কোন অংশে কম পরিষ্কার হবে না

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

