বেকুব জাতি ড. মুহম্মদ ইউনূসের বক্তব্য বুঝতে পারল না
১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেকুব জাতি ড. মুহম্মদ ইউনূসের বক্তব্য বুঝতে পারল না। তার অফিস থেকে বক্তব্যের ব্যাখ্যা দিতে হল! এই ব্যাখ্যা পেয়ে আমরা ধন্য! কত গভীর একটা ভাব প্রকাশ করলেন অথচ তার সাক্ষাতকার শোনার সময় আমরা ভাব নিয়ে শুনলাম না! নয়ত ঠিকই বুঝতে পারতাম তার কথার মাহাত্ম্য!
আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) তার প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যখন রিসেট বোতাম চাপানো কথা বলেছিলেন, তখন তিনি দুর্নীতি-গ্রস্ত রাজনীতি থেকে নতুন সূচনা করতে চেয়েছিলেন, যা বাংলাদেশের সমস্ত মূল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছিল, অর্থনীতিকে পতনের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছিল এবং লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার ও নাগরিক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। তিনি বাংলাদেশের গৌরবময় ইতিহাসকে মুছে ফেলতে চাননি। ভয়েস অব আমেরিকার সঙ্গে অধ্যাপক ইউনূসের সাম্প্রতিক সাক্ষাৎকারকে কেউ কেউ ভুল ব্যাখ্যা করছেন।ভোয়ার সঙ্গে সাক্ষাতকারে ড. ইউনূসের কাছে প্রশ্ন করা হয়েছিল--বত্রিশ নম্বর বাড়ির জাদুঘর ধ্বংস, পনেরোই অগাস্ট সরকারি ছুটি বাতিল, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলা বিষয়ে। তিনি তখন রিসেট বাটান চাপার কথা বলেন। তখন তার উত্তর শুনে আমরা ভ্রু কোঁচকালেও এখন সেই উত্তরের ব্যাখ্যা পেয়ে আমরা ধন্য ধন্য!
কিন্তু জনাব আপনি ইতিহাসের প্রশ্নে নীতি শাস্ত্রের চমৎকার উত্তর লিখলেন! একশোতে একশো! আপনার নিশ্চয়ই কানে সমস্যা নেই, আবার এক প্রশ্নে আরেক উত্তর দিলেও আপনাকে তো আর বেকুব বলা যায় না--আমরাই হলাম বড় বেকুব জাতি!
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০

শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১

জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো...
...বাকিটুকু পড়ুন