somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওনাকে দেখা না গেলেও লেজটা ঠিকই দেখতে পাচ্ছি

০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ৮:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




তারা চলে গিয়েছেন। আসলে চলে যেতে বাধ্য হয়েছেন। কয়েক দিন পর পর বাংলাদেশকে নতুন করে জন্ম দিতেন—নিজেদের
পশ্চাৎদেশে নিজেরাই তালি বাজিয়ে নিজেরাই নাচতেন!

সংস্কার, বিচার, ফ্যাসিস্ট নির্মূল, উঁচা বাসা-নিচা বাসা (উচ্চ কক্ষ-নিম্ন কক্ষ।) কত কত জাতের মূলা দেখিয়ে জাতির সামনে দিগন্ত-জোরা সর্ষে ফুলের ক্ষেত রেখে পর্দার ওপাশে চলে গেলেন।

বিএনপি ও সেনাবাহিনীর শক্ত অবস্থান না থাকলে জাতির ঘার থেকে এই ভূত নামত না। থুক্কু ঘার থেকে নেমেছে কথাটি আসলে ঠিক নয়—প্লেট রেখে উঠে গিয়েছে, দৈ চাটতে আবার আসবে অথবা তাকে যেন দৈয়ের প্লেট পৌঁছে দেয়া হয়। অথবা লেজটা রেখে গেছে, লেজে দৈ লাগিয়ে দিলে তিনি লেজটাই চেটেপুটে খাবেন। আমরা কিন্তু লেজটা দেখতে পাচ্ছি।

আমরা পত্রিকা বা বিভিন্ন উপায়ে জানতে পারলাম মহামতি বাটপার দেড় বছরে উন্নয়ন বলতে কেবল নিজেরটাই করেছে। এবং তার সাঙ্গাতের দল খেয়ে-চেটে-ঘুঁটে-লুটে-লুচে বদহজম বানিয়ে বসেছে।

কিন্তু!

বর্তমান সরকার তিন উদ্দীন সরকারের লাঠিয়ালদের নিয়ে টানাটানি শুরু করলেও বাটপার সরকারের বিষয়ে চুপ! ওয়ান ইলেভেনের পেছনে তো ইউনূসের ভূমিকা ছিল। তার ব্যাপারে বিএনপি সরকার কেন নীরব?

সত্য-মিথ্যা যাই হোক বাংলাদেশ-ভারতের চুক্তি হলেই এক শ্রেণির বুদ্ধিবাজদের আগমন ঘটে— বিএনপি তাদের সঙ্গে সুর মেলায়, চলে রাজাকার ছানাদের গালাগালি। অথচ ইউনূস সরকার বিদায়ের আগ মুহূর্তে আমেরিকার সঙ্গে যে জ্বি হুজুরমার্কা চুক্তি করল বিএনপি-জামাত তাতে সম্মতি দিয়ে দিল। জামাত তো দেবেই—আমেরিকা তো জামাতকেই ক্ষমতায় দেখতে চেয়েছিল। কিন্তু বিএনপি?
নাকি জামাত-এনসিপি-ইউনূসের সঙ্গে বিএনপিও ছিল।

গত দেড়টা বছরে দেশে আইন বলতে কিছু ছিল না। মব বাহিনীর কাছে সবাই ছিল অসহায়। বিগত ইউনূস সরকারের মতো বর্তমান সরকারও আইনের শাসনের কথা মুখে বলে কিন্তু পুলিশ হত্যার বিচারের বিষয়ে সেই রসুনের এক গোঁড়া।
বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এক ধাপ এগিয়ে গিয়ে বললেন, জুলাই আন্দোলনে নিহত পুলিশদের বিচার করতে গেলে রাজাকার হত্যাকারী মুক্তিযোদ্ধাদেরও বিচার করতে হবে! বিস্মিত, হতবাক! জুলাই অন্দোলন কি কোনও ঘোষিত যুদ্ধ ছিল? মুক্তিযুদ্ধে দুটো পক্ষ ছিল—স্বাধীনতার পক্ষ ও শত্রু পক্ষ। জুলাইতে কি পুলিশদের শত্রু পক্ষ ঘোষণা করেছিলেন? সব পুলিশ কি হত্যাকারী? নারী পুলিশটি কি গুলি করতে গিয়েছিল? যাত্রাবাড়ীতে যে পুলিশটি সিভিল ড্রেসে বাজার করতে বেরিয়ে নিহত হলেন তার বিচার কেন পরিবার চাইতে পারবে না!

মুক্তিযুদ্ধের সময় যে সব রাজাকার বেশি বাড়াবাড়ি করেছিল তাদেরকেই হত্যা করা হয়েছিল। যে পুলিশ বাড়াবাড়ি করেছে, বা ছাত্র-জনতা বাধ্য হয়েছে তাকে হত্যা করতে তার জন্য নরম দৃষ্টি দেয়া যেতেই পারে। কিন্তু তদন্ত হবে না, নিরপরাধ পুলিশ বিচার পাবে না এটা কেমন কথা! আর পুলিশ বাহিনীর আস্থা ফিরিয়ে না আনলে কি তারা সরকারকে সহযোগিতা করতে আগ্রহ দেখাবে?

ভেবেছিলাম দীর্ঘ সময় লন্ডনে থেকে মাননীয় তারেক রহমানের সরকার একটু অন্য রকম হবে। ভুল, সব ভুল! আমাদের মনে আছে শেখ হাসিনা (ফ্যাসিস্ট না বললে কি রাগ করবেন? আচ্ছা ফ্যাসিস্ট হাসিনা।) সরকার যুদ্ধাপরাধীদের বিচার করা শুরু করলে “আমরাও বিচার চাই— কিন্তু তা হতে হবে আন্তর্জাতিক মানের, যদি, তবে, … ” বিএনপি বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছিল। অথচ তাজুল কোর্টে উদ্ভট কাজকারবারের সময় কিন্তু বিএনপি ছিল একদম চুপ!

তবে কি জামাত-এনসিপি-ইউনূস-বিএনপি একই রসুন? কিছু দিন ধরে মনে হচ্ছে বিএনপির কোয়া ঐ রসুন থেকে ছুটে গিয়েছে। তেলের সঙ্কট কি সত্যিই না কি এর পেছনে ঐ লেজ?
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ৮:০১
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আমি কিংবদন্তির কথা বলছি".......

লিখেছেন জুল ভার্ন, ৩০ শে মে, ২০২৬ সকাল ৭:৫৮

আজ ৩০ মে।
বাংলাদেশের ইতিহাসের এক বেদনাবিধুর দিন। আজ সেই মহানায়ক, সেই সৈনিক, সেই রাষ্ট্রনায়কের শাহাদাৎ বার্ষিকী- যিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন বাংলাদেশ নামক রাষ্ট্রটির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উন্নয়নের জন্য।
তিনি শহীদ... ...বাকিটুকু পড়ুন

ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলা ববি হাজ্জাজের মূর্খতা নাকি অহংকার?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ৩০ শে মে, ২০২৬ দুপুর ২:৫৩

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘কোচিং সেন্টার’ হিসেবে অভিহিত করেছেন এবং দাবি করেছেন "নর্থ সাউথ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় যা গবেষণা করে, ঢাকা বিশ্ববিদ্যালয় তার... ...বাকিটুকু পড়ুন

বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে মে, ২০২৬ বিকাল ৪:৫০


গত রোজার ঈদে বাংলাদেশে একটা সিনেমা মুক্তি পেয়েছিল, নাম "বনলতা এক্সপ্রেস"। হুমায়ূন আহমেদের "কিছুক্ষণ" উপন্যাস অবলম্বনে বানানো, মোশাররফ করিম আর চঞ্চল চৌধুরীর মতো মানুষরা অভিনয় করেছেন। সেন্সর বোর্ডের ছাড়পত্র... ...বাকিটুকু পড়ুন

দ্য লটারি: শার্লি জ্যাকসন

লিখেছেন নিবারণ, ৩০ শে মে, ২০২৬ বিকাল ৫:৫১

২৭ জুনের সকালটা ছিল একদম পরিষ্কার আর ঝলমলে। ভর গ্রীষ্মের এক সতেজ ওম চারদিকে; ফুলের দল ফুটে আছে থোকায় থোকায়, আর ঘাসগুলো একেবারে গাঢ় সবুজ। সকাল দশটা নাগাদ গ্রামের লোকজন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা'র আন্তর্জাতিক খেলা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে মে, ২০২৬ রাত ৯:৫২



শেখ হাসিনা- একটি নাম, একটি ইতিহাস। বাংলাদেশের রাজনীতিতে এমন খুব কম নেতাই আছেন, যাদের নাম উচ্চারিত হলে সমর্থন ও বিরোধিতা- উভয়ই এত প্রবলভাবে সামনে আসে। দীর্ঘ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

×