কাব্য মালা এখন নির্জীব হয়ে আছে,
জীবনের সাথে মিশে গেছে এক বিন্দু রক্ত কণায়
কবিতার কথা মালা।
হারিয়ে গেছে জীবনের শেষ ইচ্ছের অক্লান্ত মন বাসনা।
তাই আজ আমি কাব্যহীন নির্ঘুম জেগে আছি কবির খোঁজে!
যে কবি আজ আমায় নিয়ে লিখবে,
আমার সমস্ত দুঃখ দিনের কথা শুনে অলংকৃত করবে তার কাব্য মালা।
আর আমি বেচে থাকবো তার মনের আকুতিতে।
হয়তো আমার অস্তিত্ব তখন থাকবেনা প্রকৃতিতে,
ফসিল হয়ে যাবে আমার দেহের কাঠামো।
আমি হারিয়ে যাব অতল গহব্বরে।
কিন্তু আমি বেঁচে থাকতে চাই কবির কবিতায়।
যে কবিতা লিখা হবে শুধুই আমার জন্য।
আমাকে আমার আকুতিকে যেখানে প্রাধান্য দেওয়া হবে।
আমি আজ বলতে চাই আমার অব্যাক্ত কথামালা,
মনের কোনের বিষন্ন গল্প!কিন্তু কোথায় সেই গল্প গুলো,
গোহীনের কষ্ট গুলো যা কেউ জানে না।
আজ সব হারিয়ে গেছে,
অনেক কষ্টেও সেগুলো ফিরিয়ে আনতে পারলাম না মস্তিষ্কে।
ভুলে গেছি, বয়সের সাথে সাথে সব ভুলে গেলেও
অজানা বিষন্নতায় আজ মন বেদনাচ্ছন্ন।
হয়তোবা অবচেতন মন
সেই ভুলে যাওয়া কষ্ট গুলোকে টেনে আনতে চাইছে ভেতর থেকে।
কিন্তু ধুলোয় মলিন আর ক্ষয়ে যাওয়া স্মৃতি কি আর ফিরে আসে???
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৭ রাত ৩:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



