somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি আর শীত বিড়াল ঘোরপথে ঘরে ফিরি

২০ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক
হারিয়ে এসেছি প্রথম রুমাল, ছকবর্গ কাগজ, পাশাপাশি হাঁটা শ্বেত বিড়াল, তোমার তরুণ চুলের ঘ্রাণ আর শরীরে জড়িয়ে নিয়েছি অনিচ্ছার জ্বর। প্রচণ্ড তৃষ্ণায় কাতর আঙুল। স্পর্শ থেকে দূরে ছায়া নিয়ে হাঁটি। স্মৃতিতে চিরতরে হারানো স্নিগ্ধ সময়।

শহরে শীত নেমে এলে গ্রামের দিকে তাকিয়ে দেখি হলুদ সর্ষে খেত। উভচর মন সিদ্ধান্তহীন, ভাসমান।

দুই
আমি বলি, জীবন কখনো কখনো নিঃশেষে বিভাজ্য নয়। হিজল বলে, জীবন কখনোই নিঃশেষে বিভাজ্য নয়। আমার তখন তৃপ্তমানুষের মুখের কথা স্মরণ হয়। মনে হয়, কোন এক বিকেলে পৃথিবীটা গোল অনুভব করে আমি ভেবেছিলাম ভাগফল মিলে গেছে। যদি ভাজকের মানটা লিখতে ভুল না করতাম, তবে হয়তো মিলে যাওয়া ভাগফল আমাকে তৃপ্ত করতে পারতো। কেউ না কেউ ভাগফল মিলিয়ে নিচ্ছে, সে আমি না হই।

ভাগফল মিলে গেলে জীবনকে নিঃশেষে বিভাজ্য মনে হয়, যখন মিলে না তখন মনে হয় কিছু ভাগশেষে রয়ে গেছে প্রাপ্তির বাইরে, দূরে।

তিন
বিষয়টায় প্রথমে আমরা নিমজ্জিত হই, তারপর ভেসে উঠি
দীর্ঘদিন পর মনে হয়, ওহ একটা বিষয় ছিলো বটে!

চার
তাঁরা এবং আমি, আমরা। আমরা মোটর সাইকেলে আর মোটর সাইকেল গতিশীল পথে। দাদা বলেন, দ্যাখো মেঘেরা চোখ আঁকে, তিনি আকাশ দেখেন আর আমি পথ দেখি। পথে ছড়িয়ে থাকা ধূলোয় পায়ের চিহ্ন। চিহ্নরা বুক জুড়ে হাহাকার। আমি বলি, আকাশ ও পথ চিহ্ন ধারণ করে। তারপর আমরা একটা গোলাপী আভার পাথরের পাহাড়ে দাঁড়াই। নীচে নীল জল। তিনি গাছে চড়েন। দাদা মোবাইল ক্যামেরায় ছবি তুলেন। আমি দূরে কাউকে হারিয়ে যেতে দেখি। আমরাও পথ হারাতে শিখি। আমরা ভুল পথে তার বাড়ি যাই। সে তখন দুপুরের রোদে খড়ের চালে শুকিয়ে নিচ্ছে মাসকলাইয়ের বড়ি। আমি তার চিকন চুলে বনফুল ঝুলতে দেখেছি। দাদা বলেন, হ্যালুসিনেশন, এসব কিছুই হয়নি। তুমি টিলায় চড়তে গিয়ে পড়ে গিয়েছিলে।

আমি সত্যের কাছাকাছি মিথ্যে জীবনে বেঁচে থাকি।

পাঁচ
তোমার সারা শরীরে লেবু বাগান
স্পর্শ বুনে দেওয়া রাত
সেখানে দারুচিনিবন গভীর প্রশান্তি
তোমার ঠোঁটের স্পর্শে আচানক মৃত্যু আমাকে দহন করে বলে বোধ হয়
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০১১ রাত ৮:০২
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

×